• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মুজিবনগর সরকার

খ এবং ঘ চিহ্নিত দেশ দুটির কার্যক্রম বাংলাদেশে মুক্তিযুদ্ধে কীরূপ প্রভাব ফেলেছিল? ব্যাখ্যা কর।

উদ্দীপকে 'খ' অংশ দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র ও 'ঘ' অংশ দ্বারা সোভিয়েত ইউনিয়নকে বোঝানো হয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ দুটি দেশের ভূমিকা ছিল পক্ষে-বিপক্ষে। সোভিয়েত ইউনিয়ন প্রথম থেকে শেষপর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রেখেছিল। এপ্রিলের শুরুতেই সোভিয়েত প্রেসিডেন্ট পদগর্নি বাংলাদেশে গণহত্যা বন্ধ করার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়াকে চিঠি দেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। পাকিস্তানের পরাজয়ের মুখে যুদ্ধবিরতি ঘটিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করতে জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা চালায়। কিন্তু ৩রা ডিসেম্বর চূড়ান্ত যুদ্ধ শুরু হল্ে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিরতি বিলম্বিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। উদ্দেশ্য ছিল যেন, যৌথবাহিনী সামরিক বিজয়ের জন্য প্রয়োজনীয়, সময় ও সুযোগ পায়। এ বাহিনী ঢাকা দখল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেকোনো প্রকারে যুদ্ধবিরতির পদক্ষেপকে ঠেকিয়ে রাখাই নিরাপত্তা পরিষদে সোভিয়েতের ভেটো প্রদানের উদ্দেশ্য ছিল। অন্যদিকে, ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রচন্ড ভারতবিরোধী ও পাকিস্তান-ঘেঁষা নীতি অনুসরণ করতে থাকে। স্বভাবতই তাদের ভূমিকা বাংলাদেশের বিপক্ষে যায়। এসময় যুক্তরাষ্ট্র পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে তাদের সপ্তম নৌবহর পাঠায়। তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া লক্ষ করে শেষপর্যন্ত তারা সে নৌবহরকে কাজে লাগায়নি। পাকিস্তানের পরাজয়ের মুখে যুদ্ধবিরতি ঘটিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করতেও জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

মুজিবনগর সরকার গঠিত হয় কখন?

মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিল।

#

অপারেশন জ্যাকপট বলতে কী বোঝায়?

মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধা নৌকমান্ডো বাহিনী কর্তৃক পরিচালিত একটি অভিযানের নাম অপারেশন জ্যাকপট। এ অভিযান পরিচালিত হয়েছিল চট্টগ্রাম ও মংলা নৌবন্দরে। চট্টগ্রাম বন্দরে ১০টি এবং মংলা বন্দরে ৫০টি জাহাজ এ অভিযানের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়। ক্ষুদ্র এ বাহিনীটি পৃথিবীতে এ অভিযানের মাধ্যমে সাড়া ফেলে দিয়েছিল।

#

"বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'ক' চিহ্নিত দেশটির ভূমিকা ছিল। অপরিসীম'- উক্তিটি বিশ্লেষণ কর।

উদ্দীপকে 'ক' অংশের দেশটি হলো ভারত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল অপরিসীম।

ভারত সরকার ২৫শে মার্চ থেকে সংঘটিত পাকিস্তানি বাহিনীর। গণহত্যার নিন্দা করে। গণহত্যার হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে আসা পূর্ব বাংলার প্রায় এক কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দেয় এবং তাদের, ভরণ-পোষণের দায়িত্ব নেয়। ভারতের মাটিতে এপ্রিলের শেষদিকে বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হয়, যা নভেম্বর 'মাস পর্যন্ত চলে। পাশাপাশি কলকাতায় প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনা ও 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' নামে এ সরকারের বেতার কেন্দ্র স্থাপনে ভারত সহায়তা, করে। ৩রা ডিসেম্বর ভারতের বিমান ঘাঁটিতে পাকিস্তান বিমান হামলা চালালে চূড়ান্ত যুদ্ধ শুরু হয়। এ সময় পশ্চিম পাকিস্তান সীমান্তেও পাক-ভারত যুদ্ধ শুরু হয়। ৬ই ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ইতোমধ্যে নভেম্বর মাসে বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ড গঠিত হয়। বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত হয় যৌথ কমান্ড। আমাদের মুক্তিযুদ্ধে সেদেশের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন ও সব ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসে। বাঙালি শরণার্থীদের ব্যয় নির্বাহের জন্য ভারত সরকার এসময় 'শরণার্থী কর' নামে নতুন একটি কর আরোপ করে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধক্ষেত্রে অনেক ভারতীয় অফিসার ও জোয়ান প্রাণ দেন।