• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মারিয়া গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে আসেন। তিনি পর্যবেক্ষণ করেন যে, দেশটির জনগণ তাদের অবস্থার উন্নতির জন্য নানা প্রচেষ্টায় নিয়োজিত। দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ ১০,০০০ কোটি মার্কিন ডলার। ঐ বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৫,০০০ কোটি মার্কিন ডলার। দেশটির বর্তমান জনসংখ্যা ১৫ কোটি। সরকার দেশটির চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে।

উদ্দীপকে উল্লিখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয়সহ পদ্ধতিটি ব্যাখ্যা কর।

উদ্দীপকে উল্লিখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করতে হলে মোট জাতীয় উৎপাদনকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে।

একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের যোগফলকে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ।.. উদ্দীপকের মারিয়া তথ্য সংগ্রহের জন্য যে দেশে আসেন সে দেশের অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ ১০,০০০ কোটি টাকা। ঐ বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৫,০০০ কোটি মার্কিন ডলার এবং দেশটির বর্তমান জনসংখ্যা ১৫ কোটি।

আমরা জানি, মাথাপিছু আয়

= কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় বছরের মোট জনসংখ্যা=\frac{\:কোনো\:নির্দিষ্ট\:বছরের\:মোট\:জাতীয়\:আয়}{ঐ\:বছরের\:মোট\:জনসংখ্যা}​​

= ১০,০০০ + ,০০০ কোটি টাকা১৫ কোটি=\frac{\:১০,০০০\:+\:৫,০০০\:কোটি\:টাকা}{১৫\:কোটি}​​

= ১৫,০০০ কোটি১৫ কোটি=\frac{\:১৫,০০০\:কোটি}{১৫\:কোটি}​​

= ১,০০০ মার্কিন ডলার

উদ্দীপকে উল্লিখিত দেশটির মাথাপিছু আয় ১,০০০ মার্কিন ডলার।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()