- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাংলাদেশের অর্থনীতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
অর্থনৈতিক খাত (২০১৫-২০১৬ অর্থবছর)
"স্তম্ভের 'C' খাতটি 'A' খাতের উন্নয়নকে গতিশীল করে।"-তুমি কি এ উক্তিটিকে সমর্থন কর? যুক্তি দাও।
স্তম্ভ 'C' দ্বারা ২০১৭-২০১৮ অর্থ বছরের পাইকারি ও খুচরা বাণিজ্য এবং স্তম্ভ 'A' দ্বারা 'শিল্প খাত' কে বোঝানো হয়েছে।
২০১৭-২০১৮ অর্থবছরে পাইকারি ও খুচরা বাণিজ্য খাতে প্রবৃদ্ধির হার ৭.৪৫ শতাংশ এবং শিল্প খাতের প্রবৃদ্ধির হার ১৩.৪০ শতাংশ। শিল্প খাত বলতে আমরা পোশাক শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ ও নির্মাণ শিল্প প্রভৃতিকে বুঝে থাকি। এর মধ্যে পোশাক শিল্পটি এ খাতে গুরুত্বপূর্ণ। পোশাক খাতের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও পাইকারি ও খুচরা বাণিজ্য একটা বিবেচনার বিষয়।
পাইকারি বাণিজ্যের মাধ্যমে আমাদের অর্থ উপার্জনকারী শিল্পগুলো বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আবার স্থানীয় পর্যায়ে এ শিল্পগুলো বাণিজ্য করে থাকে। বিভিন্ন অর্থবছরের অর্থনৈতিক অবদান বিবেচনায় নিলে দেখা যায় যে, বছরগুলো পাইকারি ও খুচরা বাণিজ্য খাতে অবদান বেশি দেখা যায়, ঠিক সেই বছরগুলোতে শিল্প খাতের অবদানও বৃদ্ধি পায়। যেমন- ২০১৮-২০১৯ অর্থবছরে পাইকারী ও খুচরা বাণিজ্য খাতের অবদান ছিল ১৩.৯২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ছিল ৮.১৪ শতাংশ। অপরদিকে, ২০১৮-২০১৯ অর্থবছরে শিল্পখাতের অবদান ছিল ২৪.০৮ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ছিল ১৪.২০ শতাংশ।
তাই এসব কিছু বিবেচনায় নিলে একথা সুস্পষ্টভাবে বলা যায় যে, ' খাতটি 'A' খাতের অর্থাৎ পাইকারি ও খুচরা বিপণন খাতটি শিল্প খাতের উন্নয়নকে গতিশীল করে।

