- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাংলাদেশের অর্থনীতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
তনিমা ও সাকিলা দুই বান্ধবী। পড়াশুনা শেষ করে তনিমা। তার গ্রামে ফিরে যায়। সেখানে সে স্থানীয় লোকজনের সহায়তায় স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে। শিক্ষা শেষে ছেলেমেয়েরা বিভিন্ন। পেশায় নিয়োজিত হচ্ছে। এভাবে সে দেশের উন্নয়নে কাজ করছে। অন্যদিকে তার বান্ধবী সাকিলা দূরপ্রাচ্যের একটি দেশে চাকরি নিয়ে চলে যায় এবং বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে পাঠায়।
তনিমা কোন উপায়ে তার গ্রামের জনগণকে মানবসম্পদে পরিণত করছে- ব্যাখ্যা কর।
উদ্দীপকে তনিমা তার গ্রামে ছেলেমেয়েদের শিক্ষিত করার মাধ্যমে মানবসম্পদ তৈরিতে সচেষ্ট রয়েছে।
রাষ্ট্র ও সমাজের কল্যাণে কাজ করতে পারে এমন মানুষই হলো মানব সম্পদ। এরা কেউ শারীরিক শ্রম দিয়ে দেশের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে আবার কেউ মেধা দিয়ে নতুন নতুন সম্পদ উদ্ভাবনে ভূমিকা রাখে। মানুষ যাতে দেশের উৎপাদন ও সেবায় ভূমিকা রাখতে পারে এমন শ্রমশক্তি বা দক্ষতা সম্পন্ন করে গড়ে তোলাই হলো মানবসম্পদ উন্নয়ন। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমেই মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। তনিমা গ্রামে স্থানীয় মানুষদের সহায়তায় স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে ছেলেমেয়েদের শিক্ষিত করেছেন। ফলে তারা দক্ষ হয়ে বিভিন্ন পেশায় কাজ করছে।
সুতরাং বলতে পারি, তনিমা ছেলেমেয়েদের শিক্ষিত করার মাধ্যমে তাদেরকে দক্ষতা অর্জনে সহায়তা করেছে যা মানবসম্পদ উন্নয়নের অন্যতম পন্থা।

