• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব আব্দুর রহমান ফল-মূল ও শাক-সবজিতে ফরমালিনের ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে একটি গবেষণামূলক গ্রন্থ প্রণয়ন করেন। অপরদিকে ড. জাহিদ হাসান দেশের ভূমিরূপ, রাস্তা-ঘাট ও নদ-নদী চিহ্নিত একটি মানচিত্র প্রস্তুত করেন ও এর নানামুখী ব্যবহারের উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। তাদের উভয়ের গবেষণার মূল্যায়ন করতে গিয়ে জনাব ড. শায়খ বদরুদ্দীন বলেন, এ ধরনের গবেষণা দ্বাদশ শতাব্দীর মুসলিম বিজ্ঞানীদের গবেষণার কথা স্মরণ করিয়ে দেয়। ঢাকা সিটি কলেজ।

উদ্দীপকে ড. জাহিদ হাসানের গবেষণার সাথে মুসলিম জ্ঞান- বিজ্ঞানের কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপকের ড. জাহিদ হাসানের গবেষণার সাথে মুসলিম জ্ঞান- বিজ্ঞানের অন্যতম শাখা ভূগোলশাস্ত্রের মিল রয়েছে।

মুসলিম মনীষীদের ভূগোলবিষয়ক জ্ঞানের উৎস ছিল পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও আল-কুরআন। মুসলিম ভূগোলবিদদের মধ্যে মুসা আল খাওয়ারেজমি পৃথিবীকে সাতটি ভূখণ্ডে বিভক্ত করেন। ইবনে খুরদাদ আরবের প্রধান বাণিজ্যপথ এবং চীন, জাপান ও কোরিয়ার ভৌগোলিক অবস্থান বর্ণনা করেন। মুসলিম মনীষী আল-ইয়াকুবী তার 'কিতাবুল বুলদান' গ্রন্থে আরব থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত এলাকার নগরসমূহের বস্তুনিষ্ঠ বিবরণ তুলে ধরেন। আল মুকাদ্দাসী ছিলেন শ্রেষ্ঠতম ভূগোলবিদ। সমুদ্রতত্ত্বের ওপর 'আকবার আল-জামারি' নামে তার একটি তথ্যবহুল বই রয়েছে। এছাড়া আল-বিরুনী নদীর ভূসংস্থান, ভূতত্ত্ব, জোয়ারভাটা, ভূমি পরিমাপমূলক কাজ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

উদ্দীপকে উল্লেখিত ড. জাহিদ হাসান দেশের ভূমিরূপ, রাস্তাঘাট ও নদ- নদী চিহ্নিত একটি মানচিত্র প্রস্তুত ও এর নানামুখী ব্যবহারের উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। এগুলো মূলত ভূগোল বিষয়ক কর্মকাণ্ড। তাই বলা যায়, ড. জাহিদ হাসানের গবেষণার সাথে মুসলিম জ্ঞান-বিজ্ঞানের ভূগোলশাস্ত্রের মিল রয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()