- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাংলাদেশের অর্থনীতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব আলম দীর্ঘদিন বিদেশে বাস করছেন। তিনি বিদেশ থেকে প্রচুর অর্থ দেশে পাঠিয়েছেন। বর্তমানে দেশে ফিরে তিনি তার এলাকার বেকার যুবকদের নিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছেন।
জনাব আলমের দেশে অর্থ প্রেরণ করা কোন ধরনের কাজ? বিশ্লেষণ কর।
উদ্দীপকে জনাব আলমের বিদেশ থেকে প্রেরিত অর্থ হলো রেমিটেন্স।
বর্তমানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, মিসর, লিবিয়া, মরক্কোসহ অনেক দেশে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা কাজ করছেন। একইভাবে নিকট ও দূরপ্রাচ্যের মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতেও বাংলাদেশের বহু মানুষ নানা পেশায় নিয়োজিত আছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও আফ্রিকাতেও বহু বাংলাদেশি চাকরি ও ব্যবসাসহ নানা ধরনের কাজ করছেন। বিদেশে কর্মরত এসব শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা স্বদেশে যে অর্থ প্রেরণ করে সে অর্থকেই রেমিটেন্স বলা হয়।
অতএব, নিশ্চিতভাবে বলা যায়, জনাব আলমের প্রেরিত অর্থ রেমিটেন্স। উদ্দীপকে উল্লিখিত জনাব আলম বিদেশে কর্মরত এবং তার উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে দিচ্ছে, সেহেতু ধরন অনুযায়ী তার প্রেরিত অর্থ হচ্ছে রেমিটেন্স।

