- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাংলাদেশের অর্থনীতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
দৃশ্যকল্প-১: বিদেশে কর্মরত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রেরিত অর্থ হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না।
দৃশ্যকল্প-২: দেশি ও বিদেশি সকল জনগণের উৎপাদিত দ্রব্য ও সেবা হিসেবে বিবেচনা করা হয়।
দৃশ্যকল্প-১ এ অর্থনীতির কোন সূচক নির্দেশ করে? ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-১ অর্থনীতির অন্যতম সূচক জিডিপিকে নির্দেশ করে।
GDP অর্থাৎ Gross Domestic Product যার বাংলা অর্থ মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন হলো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের ভৌগোলিক সীমার অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের দ্বারা সৃষ্ট উৎপাদন বা আয় মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হয় না। উদ্দীপকে উল্লিখিত বিদেশে কর্মরত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রেরিত অর্থ মোট দেশজ উৎপাদন হিসেবে অন্তর্ভুক্ত হবে না। তাছাড়া দেশীয় আমদানি-রপ্তানি এ হিসেবে ধরা হয় না। এক্ষেত্রে দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ ও বিদেশি নাগরিকদের মূলধন ও বিনিয়োগের অবদান বিবেচনা করা হয়
অতএব বলা যায়, দৃশ্যকল্প-১ এর আলোচনা জিডিপি অর্থাৎ মোট দেশজ উৎপাদনকেই নির্দেশ করে।

