• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আরমান একটি মৎস্য খামার তৈরি করেন। সেখান থেকে উৎপাদিত মাছ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে। এই অর্থ দিয়ে তার সংসার চালায়। অন্যদিকে আরমানের বড় ভাই কামাল বিদেশে চাকরি করে প্রচুর অর্থ উপার্জন করে।

GDP - এর পূর্ণরূপ কী?

GDP - এর পূর্ণরূপ হলো- Gross Domestic Product.

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা কর।

একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের যোগফলকে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ।

#

আরমানের কাজ জাতীয় আয়ের কোন উৎসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

আরমানের কাজ জাতীয় আয়ের মৎস্য উৎসের অন্তর্ভুক্ত।

মৎস্য খাত বাংলাদেশের জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ খাত। ২০১৭-২০১৮ অর্থবছরে অভ্যন্তরীণ নদী ও অন্যান্য জলাশয় এবং সামুদ্রিক উৎস থেকে মাছ আহরণসহ দেশজ উৎপাদনে মৎস্যখাতের অবদান ছিল ২.৭৭ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ছিল ৪.৯৩ শতাংশ। ২০২৩-২০২৪ অর্থবছরে এই খাতের অবদান ছিল ২.৩৮ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ছিল ২.৮১ শতাংশ। মাছে-ভাতে বাঙালি এটি বাঙালির আবহমানকালের পরিচিতি। মাছ-ভাত ছাড়া বাঙালির জীবন আজও অসম্পূর্ণ। তাই মৎস্য খাত ছাড়া বাংলাদেশের জাতীয় আয় স্বয়ংসম্পূর্ণ নয়।

#

দেশের মোট জাতীয় উৎপাদনে আরমান ও কামালের কাজের অবদানের তুলনামূলক বিশ্লেষণ কর।

দেশের মোট জাতীয় উৎপাদনে আরমান ও কামালের কাজের যথেষ্ট অবদান রয়েছে।

জাতীয় আয়ের বিভিন্ন খাতের মধ্যে আরমান মৎস্য খাতের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছে। অন্যদিকে তার বড় ভাই কামাল রেমিটেন্সের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছে। আরমান-এর মৎস্য খাতের উৎপাদন সরাসরি দেশের মানুষ ভোগ করলেও তার ভাই-এর কাজ দেশের উন্নয়নে আসছে না। সে বিদেশে শ্রম বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করছে। তার অর্জিত অর্থকে রেমিটেন্স বলা হয়। তার মতো "অনেকেই বিদেশে কাজ করে অর্থ উপার্জন করে ব্যাংকের মাধ্যমে দেশে পরিবারের কাছে টাকা পাঠায়। এ অর্থ শুধু তার পরিবারের প্রয়োজনে খরচ হচ্ছে তা নয়। অনেক ক্ষেত্রে এ অর্থ বড় ধরনের বিনিয়োগে ব্যবহার হচ্ছে। ফলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে অন্যদিকে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।

তাই বলা যায়, আরমান ও কামাল দুইজনের কাজই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।