• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

প্রজাপতির দুই পক্ষ। বরপক্ষ এবং কন্যাপক্ষ। বরপক্ষ কন্যাপক্ষের কাছে নগদ পঞ্চাশ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চেয়ে বসল। নিত্যানন্দ রায় কোনো কিছু বিবেচনা না করে তাতেই মেয়ের বিয়ে দিতে সম্মত হয়ে গেল। তার মতে, এমন শিক্ষিত ছেলে আর বনেদি পরিবার কিছুতেই হাতছাড়া করা যায় না। তার ইচ্ছায় যথারীতি আশীর্বাদ পর্ব শেষে শুভবিবাহের দিন ধার্য হয়ে গেল। নিত্যানন্দ অনেক কষ্ট স্বীকার করে বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন করার পরও নিতান্ত এক তুচ্ছ কারণে বিয়ের আসরেই এই বিয়ে ভেঙে যায়।

উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথের সাদৃশ্য নির্ণয় কর।

বনেদি পরিবারে শিক্ষিত ছেলের হাতে কন্যা সম্প্রদানের মরিয়া প্রচেষ্টার দিক থেকে উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে 'অপরিচিতা' গল্পের শম্ভুনাথের সাদৃশ্য রয়েছে।

আমাদের সমাজে এক বিষময় প্রথার নাম যৌতুক। বরপক্ষের একটা প্রাণপণ প্রচেষ্টা থাকে ছেলেকে শিক্ষিত করার খরচপাতি সুদে-আসলে কনের বাবার কাছ থেকে আদায় করে নেওয়ার। আবার অনেক ধনাঢ্য পরিবারও বিয়ের বাজারে নিজেদের বনেদিয়ানাকে। নিলামে তুলতে কসুর করেন না। নিত্যানন্দ রায় ও শম্ভুনাথের ন্যায় মানুষগুলোর জন্যই তাদের এ প্রচেষ্টা সফল হয়।

উদ্দীপকে দেখা যায়, কন্যা সম্প্রদানের এক সকরুণ চিত্র। শিক্ষিত ছেলে আর বনেদি পরিবার পেয়ে নিত্যানন্দ রায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। বিয়েতে বরপক্ষ নগদ পঞ্চাশ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চেয়ে বসলে তাতেই তিনি রাজি হয়ে যান। তাঁর মতে এমন পাত্র কিছুতেই হাতছাড়া করা যায় না। যদিও পরবর্তীতে তাঁর এ ধারণা ভুল প্রমাণিত হয়, কারণ নিতান্ত এক তুচ্ছ কারণে সে বিয়ে ভেঙে যায়। 'অপরিচিতা' গল্পেও অনুরূপ দৃশ্যের মঞ্চায়ন ঘটে। শম্ভুনাথ বাবু সুযোগ্য বর খুঁজে পাওয়ার আশায় মেয়ের বয়স বাড়িয়ে তুলেছেন। অবশেষে যখন বনেদি পরিবারের শিক্ষিত ছেলে অনুপম পাত্র হিসেবে হির হলো, তখন টাকার অঙ্ক বা স্বর্ণালঙ্কারের প্রশ্নে আর পিছু হটতে চাননি। তবে নিজে সর্বস্বান্ত হয়েও শেষ পর্যন্ত মেয়েকে পাত্রস্থ করতে পারেননি বরপক্ষের হীন মানসিকতার কাছে পরাস্ত হয়ে। আর এই বিষয়টিই উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে তাঁর সাদৃশ্য রচনা করে দিয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()