• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

কন্যার পিতা রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, "শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।" রায় বাহাদুর বললেন, "টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।" এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল।

...............................

ইতঃমধ্যে একটি সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাবাকে বলিয়া বসিল, "কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না; বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।"

"উদ্দীপকের ঘটনাটি 'অপরিচিতা' গল্পে বর্ণিত সামাজিক অসঙ্গতির দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।" মন্তব্যটি বিশ্লেষণ কর।

উদ্দীপকের ঘটনাটিতে অপরিচিতা গল্পে বর্ণিত যৌতুক নামক সামাজিক অসঙ্গতির দিকটি তুল ধরা হয়েছে।

যৌতুক প্রথা সমাজের এক ভয়ানক ব্যাধি। সমাজের এই অসঙ্গতিটি মানুষের জীবনে ভীষণ বিপর্যয় সৃষ্টি করে। বিশেষ করে যৌতুক নারীদের জন্য অভিশাপ নিয়ে আসে। উদ্দীপক ও 'অপরিচিতা' গল্পে সমাজব্যবস্থার এই ঘৃণ্য প্রথাটিই প্রতিফলিত হয়েছে।

'অপরিচিতা' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন সমাজে আসন গেড়ে বসা নির্মম যৌতুক প্রথা নির্মূলের এক অসাধারণ প্রেক্ষাপট তুলে ধরেছেন। গল্পে অনুপমের মামা যৌতুক নিয়ে ছল-চাতুরী এবং অহেতুক বাড়াবাড়ি করে সংকীর্ণ মনের লোভী মানসিকতার পরিচয় দিয়েছে, যা ভালোভাবে নেয়নি কনে কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু। বর অনুপমের মামার এহেন আচরণে তিনি মেয়েকে পাত্র না করার সিদ্ধান্ত নিয়ে অনুপমের মামাকে যথাযথ জবাব দিয়েছেন। এক্ষেত্রে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও অনুপম ছিল নির্বাক। মামার এরূপ আচরণে সে কোনো রূপ প্রতিবাদ করেনি। বরং মামার অন্যায় আচরণে মৌন সমর্থন যুগিয়েছে। শিক্ষিত হয়েও অনুপম প্রতিবাদী ও আত্মসচেতন হতে পারেনি। এর ফলে তৎকালীন সমাজ ব্যবস্থার ব্যাধি ঘৃণ্য যৌতুক প্রথার বিরুদ্ধে সে কোনো ভূমিকা গ্রহণ করতে পারেনি। অন্যদিকে উদ্দীপকের সমাজ ব্যবস্থায়ও গল্পে বর্ণিত তৎকালীন সমাজ ব্যবস্থার যৌতুক প্রথাকে তুলে ধরা হয়েছে। এক্ষেত্রেও যৌতুক প্রথার করালগ্রাসে পতিত এক কন্যাদায়গ্রস্ত পিতার অসহায় মূর্তি দেখতে পাওয়া যায়। কন্যার পিতা যৌতুকের টাকা শোধ করতে না পারার অপারগতা প্রকাশ করেন। তবে আকুলভাবে পরবর্তীতে তা শোধ করার প্রতিশ্রুতিও দেন। তথাপি বরের পিতা বিয়ে ভেঙে দিলে পরিস্থিতি খুব করুণ রূপ ধারণ করে। অবশেষে বরের দৃঢ় পদক্ষেপে বিয়ে সম্পন্ন হয়। এখানে যৌতুকের ঘৃণিত রূপই প্রকাশ পায়। সুতরাং দেখা যাচ্ছে, যৌতুক প্রথা কেন্দ্রিক অভিন্ন প্রেক্ষাপট 'অপরিচিতা' গল্প ও উদ্দীপকের মধ্যে যোগসূত্র রচনা করেছে।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের ঘটনাটি 'অপরিচিতা' গল্পের বর্ণিত সামাজিক অসঙ্গতি যৌতুক প্রথার নির্মমতার দিকটি তুলে ধরতে সমর্থ হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()