- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
অফিস থেকে ফেরার পথে রাশেদ বাসে দীর্ঘদিন পর দেখতে পেল রাবেয়াকে। মনে পড়ল রাবেয়ার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। সমস্ত আয়োজন সম্পন্ন হওয়ার পর হঠাৎ রাশেদের বাবা মোটা অংকের যৌতুক দাবি করে বসে মেয়ের বাবার কাছে। উচ্চশিক্ষিত সুদর্শন পুত্রের জন্য এটা নাকি তার ন্যায্য দাবি। রাবেয়ার বাবার যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি রাজি হলেন না যৌতুক দিতে। ক্ষোভে অপমানে তৎক্ষণাৎ ভেঙে দেন বিয়ে। ক্ষুদ্ধ রাবেয়াও সমর্থন করে বাবাকে। বিয়ে ভেঙে গেলেও রাবেয়া থেমে থাকেনি। এক ব্যাংকারকে বিয়ে করে সংসারী হয়েছে। চাকরি করছে একটা কলেজে।
"ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই"- ব্যাখ্যা কর।
অনুপম নিজের ভালোমানুষির কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমন কথা বলেছে।
অনুপম একজন নির্ঝঞ্ঝাট, নির্বিরোধী মানুষ। কখনো গুরুজনের আদেশ অমান্য করেনি, অন্তঃপুরের শাসনের বাইরে যায়নি। তার কাছে অসৎ মানুষ হওয়াটা ঝামেলাপূর্ণ মনে হয়। কেননা অসৎ ব্যক্তিদের নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয় যা তার ধাতে সয় না। এর চেয়ে অভিভাবকের নির্দেশ মেনে ভালোমানুষ হওয়াটা সহজ মনে হয় তার কাছে। আর এ কারণেই সে নিতান্ত ভালোমানুষ হয়ে বেড়ে উঠেছে বলে দাবি করে।

