• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

অযুত বর্ণ ফুল ধরেছে
যেথা সবুজ ঘাসে,
তাহার দেশের বাতাস উড়ে
আমার দেশে আসে।
শ্যামল বরণ কায়ার উপর-
মিষ্টি একটা মুখ
চুম্বক টানা চোখের ভেতর
অসীম গভীর সুখ।
হাসে যখন, ঠোঁটটি তাহার
মৃদু মৃদু নড়ে
অমাবস্যায়ও সে মুখেতে
জোছনা ঝরে পড়ে।

উদ্দীপকের শ্যামল বরণ কায়ার মেয়েটির সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর-সাদৃশ্য আলোচনা কর।

উদ্দীপকের শ্যামল বরণ মেয়েটির সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্যগুলো হলো উভয়ই চপলমতি, শুচিস্মিতা, অনিন্দ্য ও নবযৌবন রূপসী।

মানুষ সহজাতভাবে সুন্দরের পূজারি। বিধাতা তার অকৃত্রিম হাতে মাঝে মাঝে নারীদের এমনভাবে তৈরি করে যার সৌন্দর্যদ্যুতিতে পুলকিত হয় প্রকৃতি, লেখক, কবি সবাই। সৌন্দর্যপিপাসু লেখক কবিরা তখন সৌন্দর্য বর্ণনায় সীমাহীন আবেগে হারিয়ে যান। উদ্দীপকে শ্যামল বরণ কন্যা এবং 'অপরিচিতা' গল্পের কল্যাণী এমনি দুজন হৃদয়কাড়া অনিন্দ্য সৌন্দর্যের মূর্ত প্রতীক।

'অপরিচিতা' গল্পের কল্যাণী ষোল-সতেরো বছরের নবযৌবনা। কল্যাণীর সৌন্দর্য বর্ণনায় অনুপম চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকার কিছু উপমা ব্যবহার করেছেন। নবযৌবনের দ্যুতি ছড়ানো কল্যাণীর সৌন্দর্যের শুচিতা এতো অপূর্ব যে এর কোনো ত্রুটি নেই। সকলের মাঝে কল্যাণী এতো উজ্জ্বল যে রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বৃত্তটির মতো সকলকে ছাড়িয়ে গেছে। তার গল্প শোনার সময় সকল শ্রোতার উপর যেন প্রাণের ঝরনা ঝরে পড়ে, যার স্পর্শে সূর্যকিরণ সজীব হয়ে উঠে। কল্যাণীর মুখের কথা যেন অনাবিল প্রশান্তির সুমধুর সুর, যা সারাক্ষণ হৃদয়ে অনুরণিত হয়। অনুরূপভাবে উদ্দীপকের কবিতাংশে বর্ণিত শ্যামল বরণকারী মেয়েটির ক্ষেত্রেও কবি তার সৌন্দর্য বর্ণনায় রবীন্দ্রনাথের মতো হৃদয়াবেগে সিক্ত হয়েছেন। শ্যামল বরণ কায়ার মেয়েটির অপরূপ সৌন্দর্যে প্রকৃতিও পুলকিত হয়, যার সাড়াদানে প্রকৃতি অসংখ্য ফুলের সমারোহে সাজে। মেয়েটির রূপের এতো মাধুর্য যে তার টানা চোখে গভীর সুখের ঠিকানা রয়েছে। তার হাসির আলোয় অমাবস্যার গভীর অন্ধকারও দূরীভূত হয়। সুতরাং দেখা যাচ্ছে উদ্দীপকের শ্যামল বরণ মেয়েটির অনিন্দ্য সৌন্দর্যের মূর্তপ্রতীক হওয়ার দিক থেকে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য রয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()