- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- বিলাসী [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আমাদের দেশে সনাতন সমাজে বর্ণ প্রথা কঠোরভাবে বিদ্যমান রয়েছে। বিশেষ করে ছোঁয়াছুঁয়ির সমস্যাটা বেশ প্রকট। এই জাতপাতের সমস্যার কারণে বহু ছেলেমেয়ের জীবন অকালে ঝরে যায়। রক্ষণশীল সমাজ উঁচু ও নিচুকুলের বিবাহ সহজে মেনে নিতে পারে না। তারা নানা উপায়ে বিবাহের পাত্র-পাত্রীকে গ্রামছাড়া করতে দ্বিধা করে না।
উদ্দীপকে 'বিলাসী' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে 'বিলাসী' গল্পের বর্ণপ্রথার দিকটি ফুটে উঠেছে।
উদ্দীপকে আমরা বর্ণপ্রথার খারাপ দিক সম্পর্কে জানতে পারি। যেখানে বলা হয়েছে আমাদের দেশে সনাতন সমাজে বর্ণপ্রথা কঠোরভাবে বিদ্যমান রয়েছে। এখানো ছোঁয়াছুঁয়ির সমস্যাটাকে প্রকট বলা হয়েছে। এ জাতপাতের সমস্যা এতটাই প্রকট যে. এর ফলে বহু ছেলেমেয়ের জীবন নষ্ট হয়। এরা সমাজের উঁচু ও নিচু শ্রেণির বিয়ে মেনে নিতে পারে না।
'বিলাসী' গল্পেও আমরা বর্ণপ্রথার করুণ পরিণতি দেখতে পাই যার বলি হয়েছিল মৃত্যুঞ্জয় ও বিলাসী। অসুস্থ কুলীন মৃত্যুঞ্জয়কে পরম সেবাযত্নে সুস্থ করে তোলে সাপুড়ের মেয়ে বিলাসী। বিলাসীর সেবায় সুস্থ হয়ে তাকে বিয়ে করে নেয় মৃত্যুঞ্জয়। বিলাসীর হাতে ভাত খাওয়ায় সমাজের লোকেদের দ্বারা অন্নপাপের অভিযোগে অভিযুক্ত হয় মৃত্যুঞ্জয় এবং তাদের নিগ্রহের শীকার হয়ে মার খেতে হয় বিলাসীকে। শেষে জাতবিসর্জন দিয়ে মৃত্যুঞ্জয় সাপুড়ের সাথে সাপুড়ে হয়ে জীবিকা নির্বাহ করতে থাকে। এভাবে একদিন সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় এবং এ শোক সামলাতে না পেরে বিলাসীও আত্মহত্যা করে। বর্ণপ্রথার করুণ পরিণতি ঘটে তাদের জীবনে।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
“উদ্দীপকটিতে 'বিলাসী' গল্পের আংশিক প্রতিফলন ঘটেছে।” মন্তব্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপকটিতে 'বিলাসী' গল্পের সমাজ বাস্তবতা বর্ণপ্রথার বিষয়টির প্রতিফলন ঘটেছে যা পুরো গল্পের আংশিক রূপমাত্র।
উদ্দীপকে আমরা দেখতে পাই আমাদের দেশের সনাতন সমাজে বর্ণপ্রথা কঠোরভাবে বিদ্যমান রয়েছে। বিশেষ করে ছোঁয়াছুঁয়ির সমস্যাটা অনেক বেশি। এর ফলে বহু জীবন অকালে ঝরে যাচ্ছে। এছাড়াও উদ্দীপকে বলা হয়েছে রক্ষণশীল সমাজ উচু ও নিচু শ্রেণির বিয়ে মেনে নেয় না। প্রয়োজনে তারা তাদের গ্রামছাড়া করতেও দ্বিধা করে না।
'বিলাসী' গল্পে বর্ণিত হয়েছে সমাজের উঁচু ও নিচু শ্রেণির দুই মানব-মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে গেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। অসুস্থ মৃত্যুঞ্জয়কে একনিষ্ঠ সেবা যত্নে বিলাসী সুস্থ করে তোলে। সুস্থ হয়ে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে। কিন্তু বিলাসী নিচু জাতের মেয়ে বলে তার হাতে ভাত খাওয়াকে খুড়া ও সমাজের অন্যান্য লোকেরা মৃত্যুঞ্জয়ের উপর অন্নপাপের অভিযোগ তুলে তাদের সমাজচ্যুত করে। মৃত্যুঞ্জয় নিজ জাত-ধর্ম ত্যাগ করে বিলাসীর পিতৃপেশা গ্রহণ করে ও সুখে-শান্তিতে দাম্পত্য জীবন যাপন করে বিলাসীর সাথে। অবশেষে একদিন সাপ ধরতে গিয়েই তার মৃত্যু হয়। আর জীবনের সকল লাঞ্ছনা-গঞ্জনা ও একনিষ্ঠ ভালোবাসার বিনিময়ে যে জীবনের স্বাদ গ্রহণ করেছিল বিলাসী সে জীবনে মৃত্যুঞ্জয়ের অনুপস্থিতি মেনে নিতে পারেনি। এক সপ্তাহের মধ্যে সেও বিষপানে আত্মহত্যা করে।
সুতরাং আমরা দেখতে পাই উদ্দীপকটি 'বিলাসী' গল্পের একটি অংশকে তুলে ধরেছে মাত্র, পুরো গল্পটিকে নয়।

