- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- বিলাসী [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ব্রাহ্মণ অপু ভালোবেসে বিয়ে করে ডোমের মেয়ে লতাকে। তারা নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে। লতা তার সর্বস্ব ভালোবাসা ও সেবা দিয়ে অপুর হৃদয় জয় করে নেয়। কিন্তু রক্ষণশীল হিন্দু সমাজ তাদের বিয়ে মেনে নেয়নি। গ্রামজুড়ে অপুর বদনাম প্রচার হতে থাকে। নিজের সম্মান রক্ষার্থে অপু শেষপর্যন্ত লতাকে ত্যাগ করে। এই শোক সহ্য করতে না পেরে লতা আত্মহত্যা করে।
উদ্দীপকের অপু চরিত্রটি কোন দিক থেকে মৃত্যুঞ্জয়ের বিপরীত? ব্যাখ্যা কর।
ভালোবাসার মহত্ত্ব ও ত্যাগ স্বীকারের দিক থেকে উদ্দীপকের অপু চরিত্রটি মৃতুঞ্জয়ের বিপরীত।
উদ্দীপকে আমরা দেখতে পাই ব্রাহ্মণ অণু ভালোবেসে বিয়ে করে ডোমের মেয়ে লতাকে। তারা নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে। কিন্তু রক্ষণশীল হিন্দু সমাজ তাদের বিয়ে মেনে নেয় নি। গ্রামজুড়ে তারা অপুর বদনাম প্রচার করতে থাকে শেষপর্যন্ত নিজের সম্মান রক্ষার্থে অপু লতাকে ত্যাগ করে।
'বিলাসী' গল্পে আমরা দেখতে পাই প্রকাণ্ড এক নির্জন পোড়োবাড়িতে একাকী অসুস্থ মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তোলে বিলাসী। বিলাসী তার ভালোবাসা, সেবা-যত্নে মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করে নেয়। মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। বিলাসীর হাতে ভাত খাওয়ায় তার সমাজ তাকে অন্নপাপের অভিযোগে অভিযুক্ত করে। তার সমাজের মানুষেরা বিলাসীর উপর অত্যাচার চালায়। ফলে মৃত্যুঞ্জয় নিজের জাত-ধর্ম বিসর্জন দিয়ে বিলাসীকে নিয়ে সাপুড়ে হয়ে জীবন-যাপন শুরু করে। সে পেশা হিসেবে বিলাসীর বাবার পেশাকেই গ্রহণ করে নেয় এবং সুখ-স্বাচ্ছন্দ্যে এ কাজ করতে থাকে।
উদ্দীপকের অপু লোক-সমাজের অপমানে ভীত হয়ে নিজের ভালোবাসার মানুষকে ত্যাগ করে। কিন্তু মৃত্যুঞ্জয় ভালোবাসার টানে তার সমাজ-ধর্ম সম্পত্তি সব কিছু ছেড়ে চলে আসে ভালোবাসার মানুষটির সাথে। এ দিক থেকেই উদ্দীপকের অপু 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের বিপরীত।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

