• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বিলাসী [গদ্য]
বিলাসী [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

ব্রাহ্মণ অপু ভালোবেসে বিয়ে করে ডোমের মেয়ে লতাকে। তারা নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে। লতা তার সর্বস্ব ভালোবাসা ও সেবা দিয়ে অপুর হৃদয় জয় করে নেয়। কিন্তু রক্ষণশীল হিন্দু সমাজ তাদের বিয়ে মেনে নেয়নি। গ্রামজুড়ে অপুর বদনাম প্রচার হতে থাকে। নিজের সম্মান রক্ষার্থে অপু শেষপর্যন্ত লতাকে ত্যাগ করে। এই শোক সহ্য করতে না পেরে লতা আত্মহত্যা করে।

"উদ্দীপকের লতা যেন 'বিলাসী' গল্পের বিলাসীর প্রতিচ্ছবি।"-বিশ্লেষণ কর।

উদ্দীপকের লতা আর 'বিলাসী' গল্পের বিলাসী যেন একে অপরের প্রতিচ্ছবি। নিম্নে বিশ্লেষণ করা হল।

উদ্দীপকে আমরা দেখতে পাই লতা একটি নিম্ন শ্রেণির ডোম পরিবারের মেয়ে। তাকে ভালোবেসে বিয়ে করে উচ্চ বংশমর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ অপু। লতা তার সর্বস্ব ভালোবাসা ও সেবা দিয়ে অপুর হৃদয় জয় করে নেয়। কিন্তু শেষ পর্যন্ত রক্ষণশীল সমাজের বাধার মুখে অপু লতাকে ত্যাগ করে। লতা অপুর এ অবহেলা সহ্য করতে পারে নি। সে আত্মহত্যার পথ বেছে নেয়। 'বিলাসী' গল্পেও আমরা দেখতে পাই বিলাসী তার একনিষ্ঠ সেবা-যত্নে, ভালোবাসায় মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করে নেয়। মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে সংসার শুরু করে। এর ফলে বিলাসীকে অনেক নিগ্রহের শিকার হতে হয়। বিলাসী তবুও নিজের দায়িত্ব-কর্তব্য থেকে একটুও সরে যায়নি। শেষপর্যন্ত সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে সেই শোক সহ্য করতে না পেরে বিলাসীও আত্মহত্যা করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের লতা যেন 'বিলাসী' গল্পের বিলাসীর প্রতিচ্ছবি।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()