• হোম
  • ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ || খ ইউনিট

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • arts
  • বাংলা
  • ২০১৯-২০
Back

অনুচ্ছেদটি পড় এবং নিচের প্রশ্নগুলোর (ক-ঘ) উত্তর দাও

রাস্তায় একটা রিকশা নাই। তা রিকশার পরোয়াও সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের ওপর বৃষ্টি পড়ছে অবিরাম। কী মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটা টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক পানসে স্বাদ নয়, টুপির তেজ কি পানিতেও লাগল নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি, না বেলুচ রেজিমেন্ট, না কম্যান্ডো ফোর্স, নাকি প্যারা মিলিটারি, নাকি মিলিটারি পুলিশ, ওদের তো একেক গুষ্টির একেক নাম, একেক সুরত। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক। সে বেশ হনহন করে হাঁটে। শেষ-হেমন্তের বৃষ্টিতে বেশ শীত-শীত ভাব। কিন্তু রেইনকোটের ভিতরে কী সুন্দর ওম। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কী ভালোই যে করেছে।

ক) 'টুপির তেজ' বলতে অনুচ্ছেদে কী বোঝানো হয়েছে?

উত্তর: টুপির তেজ বলতে 'মুক্তিযোদ্ধার চেতনার কথা বলা হয়েছে। কেননা টুপিটি ছিল মিন্টুর আর মিন্টু ছিল একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে সকল মুক্তিযোদ্ধারা এদেশের মানুষের মুক্তির জন্য নিজেদের সামান্য অস্ত্রসস্ত্র নিয়ে বিশাল পাকিস্তানি বাহিনীর মুখোমুখি হয় আর এই সাধ্য কাজ করার প্রেরণা যুগিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা। আর উদ্দিপকে এই ইঙ্গিত করা হয়েছে যে টুপির এক গোপনীয় তেজের কারণে তার উপরে পড়া পানির স্বাদ যেন আর পানির মত নেই উদ্দিপক থেকে বোঝা যায় যে, টুপির তেজ বলতে মুক্তি যুদ্ধের চেতনাকে বোঝানো হয়েছে।

খ) অনুচ্ছেদে ব্যবহৃত 'গুষ্টি', 'সুরত' শব্দ দুটি পাকিস্তানি বাহিনীর প্রতি কথকের বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে; কীভাবে?

উত্তর: অনুচ্ছেদে ব্যবহৃত গুষ্টি, সুরত শব্দ দুটি লেখকের পাকিস্তানিদের প্রতি বিতৃষ্ণা, রাগ, ক্ষোভ, ঘৃণার পরিচয় বহন করে আমাদের বলা কথাগুলো তাৎপর্য নির্ভর করে আমাদের প্রকাশভঙ্গির উপর আর ভালো অর্থবহ শব্দগুলো প্রকাশভঙ্গির কারণে খারাপ অর্থবহন করে যেমন-"তুমি যাও" এবং "বললাম না তুমি এখন যাও" কথা দুটির মাঝে অনেক ব্যবধান আছে যদিও বাকা দুটির একই অর্থ বহন করে তবে তার প্রকাশভঙ্গির কারণে বাক্য দুটির গুরুত্ব ভিন্ন। যার প্রথমটি সাধারণ অর্থ বহন করে আর দ্বিতীয়টি রাগ, ক্ষোভ অর্থ বহন করে।

গ) 'মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কী ভালোই যে করেছে।' উক্তিটির তাৎপর্য কী?

উত্তর: "মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কী ভালোই না করেছে" উক্তিটির তাৎপর্য সুগভীর এই রেইনকোটটি কথক পরিধান করার ফলে তাকে একজন মুক্তিযোদ্ধার মত দেখাচ্ছে। যার কারণে সকল ছিচকে চোর রাজাকার টাইপ লোকগুলো তাকে দেখে দূরে সরে যাচ্ছে বা তাকে ভয় পাচ্ছে। এজন্য কথকের মনে আনন্দের জোয়ার বইছে এটা ভেবে যে একজন মুক্তিযোদ্ধার পোশাক যদি এত তেজ থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের কতইনা তেজ। অতএব, আমরা বলতে পারি উক্তিটি গভীর তাৎপর্য বহন করেছে।

ঘ) অনুচ্ছেদটিতে 'রেইনকোট' কিসের প্রতীক হয়ে উঠেছে-তা সংক্ষেপে লেখ।

উত্তর: উদ্দীপকে রেইনকোটটি একজন প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। নিজের অধিকার আদায়ে সংগ্রামী, দেশকে শত্রুমুক্ত করার জন্য নিবেদিত প্রাণ একজন মুক্তিযোদ্ধার প্রতীক হয়ে উঠেছে কারণ রেইনকোটটি ছিল একজন মুক্তিযোদ্ধার। রেইনকোটটি মুক্তিযোদ্ধার সংস্পর্শ পেয়ে যেন মুক্তিযোদ্ধার প্রতিবাদী অগ্নীশিখা নিজের মধ্যে রপ্ত করে নিয়েছে। যার কারণে লোকেরা তাকে দেখে ভয় পাচ্ছে। সুতরাং উপরের আলোচনা থেকে আমরা এটা বলতে পারি যে, রেইনকোটটি যেন একজন মুক্তিযোদ্ধার প্রতীক হয়ে ওঠেছে।

শেয়ার :