বাংলাদেশের প্রথম সরকার

উড্ডয়ন

১৩ এপ্রিল, ২০২৬

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের। এই দিনে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। এ সরকার গঠনের মাধ্যমে-মুক্তিযুদ্ধে, প্রবল গতির সঞ্চার হয়। মুজিবনগর বা অস্থায়ী সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি নিয়ে আমাদের এবারের আয়োজন-

প্রশ্ন: ১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ 'মুজিবনগর' করা হয়?
উত্তর: ১৯৭১. সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রামের নাম 'মুজিরনগর' করা হয়।

প্রশ্ন: মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন: মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে?
উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১-।

প্রশ্ন: মুজিবনগর সরকারের সময়কাল-
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১-১২-জানুয়ারি ১৯৭২।

প্রশ্ন: মুজিবনগর সরকার আর কী নামে পরিচিত ছিল?
উত্তর: প্রবাসী বা অস্থায়ী সরকার-।

প্রশ্ন: প্রথমে মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা ছিল কত জন?
উত্তর: ৬-জন; ২৭ ডিসেম্বর ১৯৭১ রদবদল করে ১১ সদস্য করা হয়।

প্রশ্ন: মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে?
উত্তর: অধ্যাপক এম ইউসুফ আলী।

প্রশ্ন: শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?"
উত্তর: আব্দুল মান্নান।

প্রশ্ন: রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: অস্থায়ী ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।

প্রশ্ন: প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দীন আহমদ।

প্রশ্ন: স্বরাষ্ট্র, সাহায্য-ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?,
উত্তর: আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান।

প্রশ্ন: মুজিবনগর সরকারের মুখ্য-সচিব.কে. ছিলেন?
উত্তর: রুহুল কুদ্দুস।

প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে?
উত্তর: ব্যারিস্টার আমীর-উল ইস্লাম।

প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে?
উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে?
উত্তর: ২৬ মার্চ ১৯৭১।

প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর: অধ্যাপক এম ইউসুফ আলী।

প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কী ছিল?
উত্তর: The.Proclamation of Independence.

প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্রে মোট কতজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে?
উত্তর: ৪ জন।

প্রশ্ন: মুজিবনগর সরকারকে দিকনির্দেশনা ও উপদেশ প্রদানের "জন্য সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে?
উত্তর: ৮ সেপ্টেম্বর ১৯৭১।

প্রশ্ন: সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর: মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

প্রশ্ন: সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন?
উত্তর: ৮ জন।

প্রশ্ন: উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও প্ররিচালনা করেন কে?
উত্তর: তাজউদ্দীন আহমদ।

প্রশ্ন: বাংলাদেশের প্রতি প্রথম আনুগত্য প্রকাশকারী কূটনীতিবিদ কে?
উত্তর: কে এম শাহাবুদ্দিন আহমেদ ও আমজাদুল হক; ভারতের দিল্লিতে নিযুক্ত এ দুই কূটনীতিবিদ ৬ এপ্রিল ১৯৭১ আনুগত্য প্রকাশ করে।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: ৮ নং সেক্টরের।

প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর: তানভীর করিম।

প্রশ্ন: মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর: ৮নং থিয়েটার রোড, কলকাতা; ভারত।

মুজিবনগর স্মৃতিসৌধ

Mujibnagar Memorial Complex বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। স্মৃতিসৌধের কেন্দ্রে ২৪ ফুট × ১৪ ফুটের লাল মঞ্চটি ১৭ এপ্রিল ১৯৭১ অস্থায়ী সরকারের শপথ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের স্থানকে স্মরণ করে। ২৩টি স্মৃতিস্তম্ভ১৯৪৮-১৯৭১ সালের বাঙালির স্বাধিকার আন্দোলনের ধাপগুলোকে এবং ১ মাসের মুক্তিযুদ্ধকে প্রতীকীভাবে তুলে ধরে। বেদির গোলাকার চিহ্ন ও পাথরগুলো যথাক্রমে এক লাখ বুদ্ধিজীবী ও ৩০ লাখ শহিদের আত্মত্যাগের, স্মৃতি প্রকাশ করে। স্মৃতিসৌধের ১১টি সিঁড়ি মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর এবং নুড়িপাথরের মোজাইক সাড়ে ৭ কোটি ঐক্যবদ্ধ জনগণকে বোঝায়। রক্তের সাগর, ভাষা আন্দোলনের প্রতীকী রাস্তা ও বঙ্গোপসাগরের প্রতীকসহ পুরো স্থাপনাটি মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণীয় করে রেখেছে।

বিষয় : বিবিধ