ইসলামিক সাধারণ জ্ঞান [৫০টি এমসিকিউ] ইসলাম ধর্ম বিষয়ক ৫০টি সাধারণ জ্ঞান

প্রিপারেশন

৬ দিন আগে

ইসলামিক সাধারণ জ্ঞান [৫০টি এমসিকিউ] ইসলাম ধর্ম বিষয়ক ৫০টি সাধারণ জ্ঞান

ছবি : সংগৃহিত

ইসলামিক সাধারণ জ্ঞান আমাদের ধর্মীয় জীবনের ভিত্তি। চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইসলাম ধর্ম বিষয়ক প্রশ্ন প্রায়ই আসে। শুধু পরীক্ষার জন্যই নয়, একজন মুসলিম হিসেবে নিজের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান রাখাটাও জরুরি।

এই পোস্টে আমরা ৫০টি গুরুত্বপূর্ণ ইসলামিক সাধারণ জ্ঞান MCQ নিয়ে এসেছি। কুরআন, হাদিস, নবী-রাসুল, ইসলামের ইতিহাস, ফিকহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্নগুলো সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে, যাতে আপনি নিজেকে যাচাই করতে পারেন।

চলুন শুরু করা যাক।

ইসলাম ধর্ম বিষয়ক ৫০টি সাধারণ জ্ঞান

প্রশ্ন : নিচের কোন আমল মুমিনকে অশ্লীল ও পাপাচার থেকে বিরত রাখে?
ক) সালাত
খ) সিয়াম
গ) যাকাত
ঘ) হজ্জ

সঠিক উত্তর: ক) সালাত

প্রশ্ন : ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত কোনটি?
ক) তাহাজ্জুদ সালাত
খ) সালাতুত তাসবীহ
গ) চাশতের সালাত
ঘ) আছরের আগে চার রাকাত নফল

সঠিক উত্তর: ক) তাহাজ্জুদ সালাত

প্রশ্ন : 'তারতিবসহ সালাত আদায় করা' বলতে কী বোঝায়?
ক) সালাতের প্রতিটি কাজ ধীরে ধীরে করা
খ) সালাতের আরকান ও আহকাম নির্ধারিত ক্রমে পালন করা
গ) মনোযোগ সহকারে পড়া
ঘ) সালাতের পরে নফল পড়া

সঠিক উত্তর: খ) সালাতের আরকান ও আহকাম নির্ধারিত ক্রমে পালন করা

প্রশ্ন : কোন কোন সালাতের জামা'আতে যাওয়া মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন?
ক) যোহর ও আসর
খ) ফজর ও এশা
গ) আসর ও মাগরিব
ঘ) মাগরিব ও এশা

সঠিক উত্তর: খ) ফজর ও এশা

প্রশ্ন : কোন অবস্থায় সালাত ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে?
ক) চরম অসুস্থতা
খ) ভ্রমণ
গ) কোন অবস্থাতেই নয়
ঘ) যুদ্ধক্ষেত্রে

সঠিক উত্তর: গ) কোন অবস্থাতেই নয়

প্রশ্ন : রাসুল (সাঃ) বলেছেন, 'নামাজ হচ্ছে-
ক) মুসলিমদের পরীক্ষার স্থান
খ) ইমানের অর্ধাংশ
গ) মুমিনের মিরাজ
ঘ) ইসলামের ৪র্থ স্তম্ভ

সঠিক উত্তর: গ) মুমিনের মিরাজ

প্রশ্ন : ইচ্ছাকৃত ভাবে নামায ছাড়ার পরিনাম কী?
ক) কোন গুনাহ হবে না
খ) রিজিকে বরকত কমে যায়
গ) কুফরী
ঘ) সগীরা গুণাহ

সঠিক উত্তর: গ) কুফরী

প্রশ্ন : নিচের কোনটি নামাযের রুকন?
ক) আযান
খ) দু'আ
গ) রুকু করা
ঘ) খুতবা পাঠ

সঠিক উত্তর: গ) রুকু করা

প্রশ্ন : সফরে কয় রাকাত বিশিষ্ট ফরজ নামায কসর করতে হয়?
ক) ৪ রাকাত বিশিষ্ট নামাজ
খ) সব নামাজ অর্ধেক
গ) ২ রাকাত বাড়িয়ে ৪ রাকাত পড়তে হয়
ঘ) কেবল ফজর কম হয়

সঠিক উত্তর: ক) ৪ রাকাত বিশিষ্ট নামাজ

প্রশ্ন : কোন নামাজে সিজদাহ নেই?
ক) ইস্তিসকার নামায
খ) সালাতুত তাসবিহ
গ) জানাযার নামাজ
ঘ) বিতরের নামাজ

সঠিক উত্তর: গ) জানাযার নামাজ

প্রশ্ন : সিয়ামের প্রতিদান সরাসরি কার পক্ষ থেকে প্রদান করা হবে?
ক) আল্লাহর পক্ষ থেকে
খ) ফেরেস্তাদের পক্ষ থেকে
গ) নবীদের পক্ষ থেকে
ঘ) পরিবারের পক্ষ থেকে

সঠিক উত্তর: ক) আল্লাহর পক্ষ থেকে

প্রশ্ন : রোযাদার মনের ভুলে কিছু খাইলে তার রোযা ভঙ্গ হবে কি না?
ক) রোযা ভেঙ্গে যাবে
খ) রোযার কোন ক্ষতি হবে না
গ) রোযা হবে, তবে এর পরিবর্তে আরো একটি রোযা রাখতে হবে
ঘ) রোযা মাকরুহ হবে

সঠিক উত্তর: খ) রোযার কোন ক্ষতি হবে না

প্রশ্ন : রোযা ফরজ হয় কত হিজরীতে?
ক) হিজরতের পূর্বে
খ) ২য় হিজরীতে
গ) ১ম হিজরীতে
ঘ) ৬ষ্ঠ হিজরীতে

সঠিক উত্তর: খ) ২য় হিজরীতে

প্রশ্ন : হে ইমানদারগণ তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরয করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটি কোন সুরার আয়াত?
ক) আলে-ইমরান
খ) মায়েদা
গ) আত-তাওবা
ঘ) আল-বাকারাহ্

সঠিক উত্তর: ঘ) আল-বাকারাহ্

প্রশ্ন : যাকাত আদায়ের মাধ্যমে নিচের কোনটি নিশ্চিত হয়?
ক) সম্পদ পবিত্র ও বৃদ্ধি হয়
খ) সম্পদ কমে যায়
গ) ধনী হওয়া যায়
ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: ক) সম্পদ পবিত্র ও বৃদ্ধি হয়

প্রশ্ন : সৌর বছর অনুযায়ী যাকাত আদায়ের হার কত?
ক) ২.৫০%
খ) ২.৫৮%
গ) ৭.৫০%
ঘ) ৫.৫%

সঠিক উত্তর: ক) ২.৫০%

প্রশ্ন : যাকাত ফরজ হয়েছে কোন আয়াত দ্বারা?
ক) সুরা তওবা-১০৩
খ) সুরা বাকারা-২৭৫
গ) সুরা রুম-৩৯
ঘ) সুরা হাশর-৭

সঠিক উত্তর: ক) সুরা তওবা-১০৩

প্রশ্ন : সুরা হজ্জের ৪১ নং আয়াতের আলোকে যাকাত আদায়ের দায়িত্ব কার?
ক) ব্যক্তির নিজের
খ) সরকারের
গ) ওলামাদের
ঘ) ইউনিয়ন পরিষদের

সঠিক উত্তর: খ) সরকারের

প্রশ্ন : আল কোরআনের আলোকে যাকাতের খাত কয়টি?
ক) ৭টি
খ) ৫টি
গ) ৮টি
ঘ) নির্দিষ্ট নয়

সঠিক উত্তর: গ) ৮টি

প্রশ্ন : কোন সম্পদের উপর যাকাত ফরয নয়?
ক) সঞ্চিত টাকা
খ) ব্যক্তিগত ব্যবহার্য জিনিস
গ) ব্যবসার পুঁজি
ঘ) স্বর্ণ-রুপা

সঠিক উত্তর: খ) ব্যক্তিগত ব্যবহার্য জিনিস

প্রশ্ন : যাকাত আদায়ের মাধ্যমে সম্পদের কী পরিমাণ ক্ষতি হয়?
ক) সম্পদের লাভ কমে যায়
খ) অল্প ক্ষতি হয়
গ) কোন ক্ষতি হয় না
ঘ) উপরের সবগুলো সঠিক

সঠিক উত্তর: গ) কোন ক্ষতি হয় না

প্রশ্ন : হজ্জ ফরজ হওয়ার শর্ত নয় কোনটি?
ক) শারীরিক সক্ষমতা
খ) অর্থনৈতিক সক্ষমতা
গ) সামাজিক মর্যাদা
ঘ) নিরাপদ ভ্রমণপথ

সঠিক উত্তর: গ) সামাজিক মর্যাদা

প্রশ্ন : হজ্জের ওয়াজিব কতটি?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৯টি

সঠিক উত্তর: গ) ৭টি

প্রশ্ন : হাজীরা কোথায় সাঈ করে?
ক) সাফা-মারওয়া পাহাড়ের মাঝখানে
খ) মিনার মধ্যে
গ) আরাফা-মুযদালিফার মধ্যে
ঘ) কাবা ঘরের চারপাশে

সঠিক উত্তর: ক) সাফা-মারওয়া পাহাড়ের মাঝখানে

প্রশ্ন : বাংলাদেশের হাজ্বীরা সাধারণত কোন প্রকারের হজ্জ করে?
ক) কিত্তান
খ) ইফরাদ
গ) তামাত্তু
ঘ) ইফরাদ ও তামাত্তু

সঠিক উত্তর: গ) তামাত্তু

প্রশ্ন : মূল্যবোধ শিক্ষা অর্জনকারী ব্যক্তি হয়-
ক) সহনশীল
খ) বিবেকসম্পন্ন
গ) শৃঙ্খলিত
ঘ) সবগুলো

সঠিক উত্তর: ঘ) সবগুলো

প্রশ্ন : একটি দেশের সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষের অন্যতম মাপকাঠি হিসেবে কাজ করে কোনটি?
ক) নৈতিক শিক্ষা
খ) মূল্যবোধ শিক্ষা
গ) শাস্তিমূলক শিক্ষা
ঘ) সুশাসনের শিক্ষা

সঠিক উত্তর: খ) মূল্যবোধ শিক্ষা

প্রশ্ন : আইনের প্রাচীনতম ভিত্তি কী?
ক) ধর্ম
খ) ন্যায়বোধ
গ) প্রথা
ঘ) বিচার বিভাগ

সঠিক উত্তর: গ) প্রথা

প্রশ্ন : একটি জাতি থেকে অন্য জাতির পার্থক্য বোঝা যায়-
ক) পরিবেশ দেখে
খ) খেলাধুলা দেখে
গ) মূল্যবোধ দেখে
ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: গ) মূল্যবোধ দেখে

প্রশ্ন : আয়াতুল কুরসী কোন সুরার আয়াত?
ক) আল বাকারাহ
খ) আলে ইমরান
গ) ইয়াসীন
ঘ) আর রহমান

সঠিক উত্তর: ক) আল বাকারাহ

প্রশ্ন : আল-কুরআনের সর্বপ্রথম নাযিলকৃত পূর্ণঙ্গ সুরা কোনটি?
ক) আল বাকারাহ
খ) আল নাস
গ) ফাতিহা
ঘ) ইখলাস

সঠিক উত্তর: গ) ফাতিহা

প্রশ্ন : পবিত্র কোরআন নাজিল হয় কত বছর ধরে?
ক) ২২ বছর
খ) ২০ বছর
গ) ২৩ বছর
ঘ) ৬০ বছর

সঠিক উত্তর: গ) ২৩ বছর

প্রশ্ন : সাধারণত ব্যাংকিং সুদকে কি বলা হয়?
ক) রিবা আল নাসিয়া
খ) রিবা আল কদল
গ) সবগুলো
ঘ) একটিও নয়

সঠিক উত্তর: ক) রিবা আল নাসিয়া

প্রশ্ন : কোরআনে সুদের বিরুদ্ধে কোথায় উল্লেখ আছে?
ক) সুরা বাকারাহ, আয়াত ২৭৫
খ) সুরা ইয়াসিন, আয়াত ২১
গ) সুরা আর রহমান, আয়াত ৪১
ঘ) সুরা কারাফ, আয়াত ৬০

সঠিক উত্তর: ক) সুরা বাকারাহ, আয়াত ২৭৫

প্রশ্ন : বাংলাদেশে প্রথম শরিয়া'হ ভিত্তিক ব্যাংক কোনটি?
ক) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
খ) আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
গ) আল বারাকা ব্যাংক
ঘ) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি

সঠিক উত্তর: ক) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

প্রশ্ন : কত হিজরীতে মক্কা বিজয় হয়?
ক) ৫ম
খ) ৬ষ্ঠ
গ) ৭ম
ঘ) ৮ম

সঠিক উত্তর: ঘ) ৮ম

প্রশ্ন : মাওলানা সফিউর রহমান মোবারকপুরী রচিত সিরাত গ্রন্থের নাম কি?
ক) সিরাত ইবনে হিশাম
খ) সিরাতুন নবী (সাঃ)
গ) নবীয়ে আমানত
ঘ) আর-রাহীকুল মাখতূম

সঠিক উত্তর: ঘ) আর-রাহীকুল মাখতূম

প্রশ্ন : ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি?
ক) যাকাত
খ) উশর
গ) জিজিয়া
ঘ) সবগুলো

সঠিক উত্তর: ঘ) সবগুলো

প্রশ্ন : কোনটি হাদীস গ্রন্থ?
ক) রিয়াদুস সালেহীন
খ) আসান ফেকাহ
গ) সবগুলো
ঘ) একটিও নয়

সঠিক উত্তর: ক) রিয়াদুস সালেহীন

প্রশ্ন : নারীদেরকে সম্পত্তিতে অংশীদার সর্বপ্রথম কোন ধর্মে দিয়েছে?
ক) ইয়াহুদি
খ) খ্রিষ্টান
গ) মুসলিম
ঘ) হিন্দু

সঠিক উত্তর: গ) মুসলিম

প্রশ্ন : পর্দা করা-
ক) নারীর জন্য ফরজ
খ) পুরুষের জন্য ওয়াজিব
গ) নারী ও পুরুষের জন্য ওয়াজিব
ঘ) নারী ও পুরুষের জন্য ফরজ

সঠিক উত্তর: ঘ) নারী ও পুরুষের জন্য ফরজ

প্রশ্ন : ঐতিহাসিক বালাকোটের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল?
ক) ১৯৩১ সালের ৬ মে
খ) ১৯৩০ সালের ৬ মে
গ) ১৯২৯ সালের ৬ মে
ঘ) ১৯২৮ সালের ৬ মে

সঠিক উত্তর: ১৮৩১ সালের ৬ মে

প্রশ্ন : কোন সুরায় নারীর অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে?
ক) সুরা তওবা
খ) সুরা হাদীদ
গ) সুরা নিসা
ঘ) সুরা হাশর

সঠিক উত্তর: গ) সুরা নিসা

প্রশ্ন : ইসলামের বুনিয়াদী শিক্ষা বইয়ের লেখক কে?
ক) আশরাফ আলী থানবী রহঃ
খ) আল্লামা ইউসুফ ইসলামী রহঃ
গ) সাইয়েদ আবুল আলা মওদুদী রহঃ
ঘ) শহীদ হাদানুল বান্না

সঠিক উত্তর: গ) সাইয়েদ আবুল আলা মওদুদী রহঃ

প্রশ্ন : দ্বীন কায়েম করা কি?
ক) ফরয
খ) ফরযে কেফায়া
গ) ওয়াজিব
ঘ) সুন্নত

সঠিক উত্তর: ক) ফরয

প্রশ্ন : প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের আলামত?
ক) মুনাফিকের
খ) মিথ্যাবাদীর
গ) ফ্যাসিকের
ঘ) গুনাহের

সঠিক উত্তর: ক) মুনাফিকের

প্রশ্ন : কালজয়ী আদর্শ ইসলাম এর রচয়িতা কে?
ক) সাইয়েদ আবুল আল মওদুদী রহ:
খ) সাইয়েদ কুতুব
গ) মাওলানা আব্দুর রহিম
ঘ) মাওলানা ইউসুফ আল কারজাভী

সঠিক উত্তর: খ) সাইয়েদ কুতুব

প্রশ্ন : মানব ইতিহাসে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ কোন মাসে সংঘটিত হয়?
ক) মহররম
খ) সফর
গ) রমজান
ঘ) জিলহাজ্জ

সঠিক উত্তর: গ) রমজান

প্রশ্ন : কে ভন্ড নবীদের কঠোর হস্তে দমন করেন?
ক) খালিদ বিন ওয়ালিদ রহঃ
খ) ওমর রাঃ
গ) আবু বক্কর রাঃ
ঘ) আলী রাঃ

সঠিক উত্তর: গ) আবু বক্কর রাঃ

প্রশ্ন : পৃথিবীতে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে গর্ভবর্তী মা ও শিশুদের ভাতা প্রদানের ব্যবস্থা করেন কোন খলিফা?
ক) খালিদ বিন ওয়ালিদ রাঃ
খ) ওমর রাঃ
গ) আবু বকর রাঃ
ঘ) আলী রাঃ

সঠিক উত্তর: খ) ওমর রাঃ 

শেষ কথা

আশা করি এই ৫০টি ইসলামিক সাধারণ জ্ঞান MCQ আপনার জ্ঞান যাচাই করতে এবং নতুন কিছু শিখতে সাহায্য করেছে। ইসলাম সম্পর্কে জানার কোনো শেষ নেই। প্রতিদিন একটু একটু করে পড়লে এবং চর্চা করলে আপনার ইসলামিক জ্ঞান আরও শক্তিশালী হবে।

পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিংবা শুধুমাত্র জ্ঞান বাড়াতে চাইছেন, নিয়মিত অনুশীলন করুন। কুরআন ও হাদিস পড়ার পাশাপাশি এই ধরনের MCQ চর্চা করলে আপনার মনে রাখার ক্ষমতাও বাড়বে।

এই পোস্টটি উপকারী মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়াও একটি সদকায়ে জারিয়াহ।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আমিন।

বিষয় : ইসলাম শিক্ষা