সাম্প্রতিক সাধারণ জ্ঞান [৫০টি এমসিকিউ] বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
— প্রিপারেশন
সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে প্রস্তুতি নিচ্ছেন? চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক যেকোনো পরীক্ষার জন্য সর্বশেষ ঘটনাবলী জানাটা এখন আর ঐচ্ছিক নয়, প্রয়োজনীয়। বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি থেকে প্রতিদিনই নতুন নতুন প্রশ্ন আসছে পরীক্ষায়।
এই আর্টিকেলে আপনি পাবেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ প্রশ্ন। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক, পুরস্কার, চুক্তি – সব কিছুই এখানে কভার করা হয়েছে। প্রতিটি প্রশ্ন তৈরি করা হয়েছে সাম্প্রতিক ঘটনাবলী বিশ্লেষণ করে এবং পরীক্ষার ধরন মাথায় রেখে।
চলুন শুরু করা যাক।
সাম্প্রতিক ৫০টি সাধারণ জ্ঞান
১. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
ক) নারী ও শিশু মন্ত্রণালয়
খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
গ) মহিলা ও শিশু মন্ত্রণালয়
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: ক) নারী ও শিশু মন্ত্রণালয়
২. অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ কতটি?
ক) ৮
খ) ৫
গ) ৭
ঘ) ৬
সঠিক উত্তর: ঘ) ৬
৩. অর্থ মন্ত্রণালয়ের নতুন বিভাগ কোনটি?
ক) রাজস্ব নীতি বিভাগ
খ) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ
গ) জাতীয় রাজস্ব বিভাগ
ঘ) ক + খ
সঠিক উত্তর: ঘ) ক + খ
৪. ২০২৬ সালের বর্ষপণ্য কোনটি?
ক) চামড়া ও চামড়াজাত পণ্য
খ) ওষুধ
গ) লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য
ঘ) পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য
সঠিক উত্তর: ঘ) পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য
৫. বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়?
ক) ১ জানুয়ারি ২০২৬
খ) ৩ জানুয়ারি ২০২৬
গ) ৬ জানুয়ারি ২০২৬
ঘ) ২০ জানুয়ারি ২০২৬
সঠিক উত্তর: গ) ৬ জানুয়ারি ২০২৬
৬. ১২ জানুয়ারি ২০২৬ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কোন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়?
ক) বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ
খ) ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ
গ) রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ
ঘ) সবগুলো
সঠিক উত্তর: ঘ) সবগুলো
৭. ২৮ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন কে?
ক) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
খ) বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন
গ) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
ঘ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম
সঠিক উত্তর: গ) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
৮. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
ক) ৫৬টি
খ) ৫৮টি
গ) ৬০টি
ঘ) ৫৯টি
সঠিক উত্তর: গ) ৬০টি
৯. সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি?
ক) জনতার দল
খ) আমজনতার দল
গ) বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)
ঘ) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
সঠিক উত্তর: ঘ) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
১০. বর্তমানে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কতটি?
ক) ১১৭টি
খ) ১৭০টি
গ) ২৯৫টি
ঘ) ৩০৫টি
সঠিক উত্তর: গ) ২৯৫টি
১১. বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান?
ক) ২৮ ডিসেম্বর ২০২৫
খ) ২৯ ডিসেম্বর ২০২৫
গ) ৩০ ডিসেম্বর ২০২৫
ঘ) ৩১ ডিসেম্বর ২০২৫
সঠিক উত্তর: গ) ৩০ ডিসেম্বর ২০২৫
১২. তিন চাকার ব্যাটারিচালিত আধুনিক ই-রিকশার নকশা করে কোন বিশ্ববিদ্যালয়?
ক) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: ক) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BUET)
১৩. ৩০ ডিসেম্বর ২০২৫ কোন জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন প্রদান করা হয়?
ক) ভোলা
খ) পটুয়াখালী
গ) মুন্সীগঞ্জ
ঘ) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর: গ) মুন্সীগঞ্জ
১৪. নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের বর্তমান নাম কী?
ক) অভিবাসী কল্যাণ পরিদপ্তর
খ) প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর
গ) নাবিক কল্যাণ পরিদপ্তর
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: গ) নাবিক কল্যাণ পরিদপ্তর
১৫. দেশে ই-পারিবারিক আদালত চালু হয় কবে?
ক) ২৪ নভেম্বর ২০২৫
খ) ৩০ নভেম্বর ২০২৫
গ) ২৪ ডিসেম্বর ২০২৫
ঘ) ৩০ ডিসেম্বর ২০২৫
সঠিক উত্তর: গ) ২৪ ডিসেম্বর ২০২৫
১৬. বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো 'না' ভোট চালু করা হয় কবে?
ক) ১৯৭৯ সালে
খ) ১৯৯১ সালে
গ) ২০০১ সালে
ঘ) ২০০৮ সালে
সঠিক উত্তর: ঘ) ২০০৮ সালে
১৭. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে?
ক) ৪৮টি
খ) ৫১টি
গ) ৫৫টি
ঘ) ৫৬টি
সঠিক উত্তর: খ) ৫১টি
১৮. কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি?
ক) গাজীপুর-২
খ) ঢাকা-১৯
গ) গাজীপুর-১
ঘ) নোয়াখালী-৪
সঠিক উত্তর: ক) গাজীপুর-২
১৯. কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে কম?
ক) খুলনা-৩
খ) পিরোজপুর-৩
গ) যশোর-৬
ঘ) ঝালকাঠি-১
সঠিক উত্তর: ঘ) ঝালকাঠি-১
২০. দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি?
ক) ঢাকা
খ) গাজীপুর
গ) চট্টগ্রাম
ঘ) কুমিল্লা
সঠিক উত্তর: ক) ঢাকা
২১. দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে কম?
ক) খাগড়াছড়ি
খ) বান্দরবান
গ) রাঙ্গামাটি
ঘ) ঝালকাঠি
সঠিক উত্তর: খ) বান্দরবান
২২. UNFCCC থেকে প্রথম বেরিয়ে যাচ্ছে কোন দেশ?
ক) ইসরায়েল
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর: খ) যুক্তরাষ্ট্র
২৩. ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য পরিচালিত মার্কিন সামরিক অভিযানের নাম কী?
ক) Operation Absolute Resolve
খ) Operation Midnight Hammer
গ) Operation Southern Sphere
ঘ) Operation Midnight Storm
সঠিক উত্তর: ক) Operation Absolute Resolve
২৪. যুক্তরাষ্ট্র কবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে?
ক) ১ জানুয়ারি ২০২৬
খ) ২ জানুয়ারি ২০২৬
গ) ৩ জানুয়ারি ২০২৬
ঘ) ৪ জানুয়ারি ২০২৬
সঠিক উত্তর: গ) ৩ জানুয়ারি ২০২৬
২৫. ১০ জানুয়ারি ২০২৬ বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের এআই চ্যাটবট Grok বন্ধ করে কোন দেশ?
ক) ভেনিজুয়েলা
খ) উত্তর কোরিয়া
গ) ইরান
ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর: ঘ) ইন্দোনেশিয়া
২৬. মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে Defense of Greenland Agreement স্বাক্ষরিত হয় কবে?
ক) ২৭ এপ্রিল ১৯৫১
খ) ৯ সেপ্টেম্বর ১৯৮৯
গ) ৬ আগস্ট ২০০৪
ঘ) ৫ জুন ২০০৭
সঠিক উত্তর: ক) ২৭ এপ্রিল ১৯৫১
২৭. গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম কী?
ক) স্কোরসবি
খ) নুক
গ) কাজেরলুসাক
ঘ) ইলুলিসাত
সঠিক উত্তর: খ) নুক
২৮. গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম কী?
ক) সালতি এয়ার বেস
খ) পিটুফিক স্পেস বেস
গ) ধাফরা বিমান ঘাঁটি
ঘ) উদেইদ বিমান ঘাঁটি
সঠিক উত্তর: খ) পিটুফিক স্পেস বেস
২৯. উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় কবে?
ক) ১৭ নভেম্বর ২০২৫
খ) ১৭ ডিসেম্বর ২০২৫
গ) ১৭ জানুয়ারি ২০২৬
ঘ) ১ ফেব্রুয়ারি ২০২৬
সঠিক উত্তর: গ) ১৭ জানুয়ারি ২০২৬
৩০. জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় কোন দেশ?
ক) সৌদি আরব
খ) ইসরায়েল
গ) সোমালিয়া
ঘ) সিরিয়া
সঠিক উত্তর: খ) ইসরায়েল
৩১. সোমালিল্যান্ড কবে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে?
ক) ১ জুলাই ১৯৬০
খ) ৬ এপ্রিল ১৯৮১
গ) ১৮ মে ১৯৯১
ঘ) ১৩ জুন ২০০১
সঠিক উত্তর: গ) ১৮ মে ১৯৯১
৩২. Zangezur Corridor কোন দেশের ভূখণ্ডে অবস্থিত?
ক) আর্মেনিয়া
খ) আজারবাইজান
গ) ইরান
ঘ) তুরস্ক
সঠিক উত্তর: ক) আর্মেনিয়া
৩৩. ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র Operation Hawkeye Strike পরিচালনা করছে?
ক) আল-কায়েদা
খ) তেহরিক-ই-তালেবান
গ) বোকো হারাম
ঘ) ইসলামিক স্টেট
সঠিক উত্তর: ঘ) ইসলামিক স্টেট
৩৪. Operation Hawkeye Strike কোন দেশে পরিচালিত হচ্ছে?
ক) ইরাক
খ) আফগানিস্তান
গ) সিরিয়া
ঘ) পাকিস্তান
সঠিক উত্তর: গ) সিরিয়া
৩৫. লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয় কবে?
ক) ১ জানুয়ারি ২০২৬
খ) ৪ জানুয়ারি ২০২৬
গ) ৫ জানুয়ারি ২০২৬
ঘ) ৭ জানুয়ারি ২০২৬
সঠিক উত্তর: গ) ৫ জানুয়ারি ২০২৬
৩৬. ২৮ ডিসেম্বর ২০২৫ মধ্যপ্রাচ্যের কোন দেশে জনবিক্ষোভ শুরু হয়?
ক) সিরিয়া
খ) ইয়েমেন
গ) লেবানন
ঘ) ইরান
সঠিক উত্তর: ঘ) ইরান
৩৭. বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে কোন দেশ?
ক) রাশিয়া
খ) তুরস্ক
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ইসরায়েল
সঠিক উত্তর: ঘ) ইসরায়েল
৩৮. বিশ্বের প্রথম কোন এয়ারলাইন্স তাদের বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজে স্টারলিংক ইন্টারনেট সংযোজন করে?
ক) সৌদি এয়ারলাইন্স
খ) সিঙ্গাপুর এয়ারলাইন্স
গ) কাতার এয়ারওয়েজ
ঘ) এমিরেটস এয়ারলাইন্স
সঠিক উত্তর: গ) কাতার এয়ারওয়েজ
৩৯. জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত কে?
ক) ড্যানিয়েল ক্রেগ
খ) ক্রিস্তিয়ানো রোনালদো
গ) লিওনেল মেসি
ঘ) মরিয়ম বুকার হাসান
সঠিক উত্তর: ঘ) মরিয়ম বুকার হাসান
৪০. বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোনটি?
ক) Gotthard Base Tunnel
খ) Bolmen Water Tunnel
গ) Tianshan Shengli Tunnel
ঘ) Delaware Aqueduct
সঠিক উত্তর: গ) Tianshan Shengli Tunnel
৪১. ১৫ জানুয়ারি ২০২৬ গাজার জন্য গঠিত Board of Peace (BoP)-এর চেয়ারম্যান কে?
ক) ডোনাল্ড ট্রাম্প
খ) টনি ব্লেয়ার
গ) মাহমুদ আব্বাস
ঘ) রিসেপ তাইয়েপ এরদোয়ান
সঠিক উত্তর: ক) ডোনাল্ড ট্রাম্প
৪২. Trump Corollary কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ?
ক) ট্রুম্যান ডকট্রিন
খ) মনরো ডকট্রিন
গ) মার্শাল প্ল্যান
ঘ) বেটানকোর্ট ডকট্রিন
সঠিক উত্তর: খ) মনরো ডকট্রিন
৪৩. Trump Corollary-এর মূল লক্ষ্য কী?
ক) চীনের বৈশ্বিক উত্থান প্রতিহত করা
খ) ইউরোপীয় ইউনিয়নকে শক্তিশালী করা
গ) পশ্চিম গোলার্ধে আমেরিকার একাধিপত্য পুনরুদ্ধার
ঘ) আফ্রিকায় মার্কিন বিনিয়োগ বৃদ্ধি করা
সঠিক উত্তর: গ) পশ্চিম গোলার্ধে আমেরিকার একাধিপত্য পুনরুদ্ধার
৪৪. ICC টি-২০ বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
ক) ৭ ফেব্রুয়ারি-৮ মার্চ ২০২৬
খ) ১২ ফেব্রুয়ারি-১২ মার্চ ২০২৬
গ) ১-২৯ মার্চ ২০২৬
ঘ) ২-৩০ এপ্রিল ২০২৬
সঠিক উত্তর: ক) ৭ ফেব্রুয়ারি-৮ মার্চ ২০২৬
৪৫. আয়োজক দেশ কোনটি?
ক) ভারত ও বাংলাদেশ
খ) ভারত ও শ্রীলংকা
গ) শ্রীলংকা ও পাকিস্তান
ঘ) ভারত ও আফগানিস্তান
সঠিক উত্তর: খ) ভারত ও শ্রীলংকা
৪৬. মোট কয়টি দল অংশগ্রহণ করবে?
ক) ১৬টি
খ) ১৮টি
গ) ২০টি
ঘ) ২৪টি
সঠিক উত্তর: গ) ২০টি
৪৭. ২২ জানুয়ারি ২০২৬ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ ত্যাগ করে?
ক) যুক্তরাষ্ট্র
খ) রাশিয়া
গ) উত্তর কোরিয়া
ঘ) ইরান
সঠিক উত্তর: ক) যুক্তরাষ্ট্র
৪৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বর্তমান সদস্য কত?
ক) ১৯২
খ) ১৯৩
গ) ১৯৪
ঘ) ১৯৫
সঠিক উত্তর: খ) ১৯৩
৪৯. দ্বাদশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক) বাংলাদেশ
খ) শ্রীলংকা
গ) পাকিস্তান
ঘ) ভারত
সঠিক উত্তর: গ) পাকিস্তান
৫০. ৩৫তম আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক) মরক্কো
খ) সেনেগাল
গ) মিসর
ঘ) ঘানা
সঠিক উত্তর: খ) সেনেগাল
শেষকথা
এই ৫০টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। মনে রাখবেন, সাম্প্রতিক বিষয়াবলীতে ভালো করতে হলে নিয়মিত খবরের কাগজ পড়া এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করা জরুরি।
আপনার প্রস্তুতি আরও ভালো করতে:
- প্রতিদিন অন্তত ৩০ মিনিট খবর পড়ুন
- বাংলাদেশ ও আন্তর্জাতিক উভয় বিষয়ে সমান গুরুত্ব দিন
- গুরুত্বপূর্ণ তারিখ, নাম ও সংখ্যা মনে রাখুন
- নিয়মিত মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করুন
প্রশ্নগুলো কেমন লাগলো? আপনার পরীক্ষার প্রস্তুতিতে কোনো সাহায্য দরকার হলে কমেন্টে জানান। আরও সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
শুভকামনা আপনার পরীক্ষার জন্য।
