সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৬ থেকে ২০০ গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন

উড্ডয়ন

২১ ফেব্রুয়ারী, ২০২৬

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৬ থেকে ২০০ গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন

ছবি : সংগৃহিত

২০২৬ সালের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই পরীক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য জানা খুব জরুরি। এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৬ এর ২০০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, অর্থনীতি, ক্রীড়া, পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি, সংবিধান ও সমসাময়িক বিষয়ভিত্তিক সাজানো হয়েছে।

এখানে দেওয়া প্রশ্নগুলো এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে আপনি অল্প সময়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক রিভিশন করতে পারেন। যারা বিসিএস, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ রিভিশন গাইড হিসেবে কাজ করবে।

বাংলাদেশ বিষয়াবলী

১. জাতীয় পরিচয়পত্র (NID) পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে?

  • ক) ১৫
  • খ) ১৬ ✓
  • গ) ১৭
  • ঘ) ১৮

২. বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে?

  • ক) ২৬ আগস্ট ২০২৫ ✓
  • খ) ৩১ আগস্ট ২০২৫
  • গ) ১ সেপ্টেম্বর ২০২৫ 
  • ঘ) ৫ সেপ্টেম্বর ২০২৫

৩. জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন?

  • ক) ই-ভোটিং
  • খ) প্রক্সি ভোটিং
  • গ) পোস্টাল ব্যালট ✓
  • ঘ) উপরের সবগুলো

৪. নোট অব ডিসেন্ট (Note of Dissent) বলতে কী বোঝানো হয়?

  • ক) চূড়ান্ত সিদ্ধান্ত
  • খ) ভিন্নমত ✓
  • গ) আনুষ্ঠানিক ঐকমত্য
  • ঘ) সভার কার্যবিবরণী

৫. বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি?

  • ক) ১১৭টি
  • খ) ১৫০টি
  • গ) ২০৯টি
  • ঘ) ২৯৫টি ✓

৬. বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে?

  • ক) ১৪ মে ২০২৫
  • খ) ১৮ মে ২০২৫
  • গ) ২০ মে ২০২৫ ✓
  • ঘ) ২২ মে ২০২৫

৭. দেশের ৫৬তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?

  • ক) মেহেরপুর বিশ্ববিদ্যালয়
  • খ) বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ✓
  • গ) নওগাঁ বিশ্ববিদ্যালয়
  • ঘ) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৮. বর্তমানে জাতীয় চা দিবস কবে?

  • ক) ৭ এপ্রিল
  • খ) ৪ জুন 
  • গ) ২১ মে ✓
  • ঘ) ৫ আগস্ট

৯. বর্তমানে 'জাতীয় যুব দিবস' কবে?

  • ক) ১২ জুলাই
  • খ) ১২ আগস্ট ✓
  • গ) ১ অক্টোবর
  • ঘ) ১ নভেম্বর

১০. বর্তমানে 'জাতীয় পরিসংখ্যান দিবস' কবে?

  • ক) ২৭ ফেব্রুয়ারি 
  • খ) ১৫ আগস্ট
  • গ) ২০ সেপ্টেম্বর
  • ঘ) ২০ অক্টোবর ✓

জুলাই গণঅভ্যুত্থান

১১. জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়?

  • ক) ১ আগস্ট ২০২৫
  • খ) ২ আগস্ট ২০২৫
  • গ) ৪ আগস্ট ২০২৫
  • ঘ) ৫ আগস্ট ২০২৫ ✓

১২. জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে?

  • ক) অধ্যাপক আলী রীয়াজ
  • খ) ড. মুহাম্মদ ইউনূস ✓
  • গ) সফর রাজ হোসেন
  • ঘ) ড. ইফতেখারুজ্জামান

১৩. 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' প্রতিষ্ঠা করা হয় কবে?

  • ক) ১২ ডিসেম্বর ২০২৪
  • খ) ১২ জানুয়ারি ২০২৫ 
  • গ) ১২ মার্চ ২০২৫
  • ঘ) ২৩ এপ্রিল ২০২৫ ✓

অর্থনীতি

১৪. ২০২৪ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

  • ক) যুক্তরাজ্য ✓
  • খ) যুক্তরাষ্ট্র
  • গ) ফ্রান্স
  • ঘ) চীন 

১৫. ২০২৪-২০২৫ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি?

  • ক) তৈরি পোশাক ✓
  • খ) চামড়া ও চামড়াজাত
  • গ) হোম টেক্সটাইল
  • ঘ) পাট ও পাটজাত

১৬. বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে?

  • ক) ১২৫ কোটি
  • খ) ৩০০ কোটি ✓
  • গ) ৪০০ কোটি
  • ঘ) ৫০০ কোটি 

১৭. ১২ আগস্ট ২০২৫ বাজারে আসা নতুন ১০০ টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়?

  • ক) সুন্দরবন ✓
  • খ) পদ্মা সেতু 
  • গ) কর্ণফুলী টানেল
  • ঘ) মেট্রোরেল

১৮. ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কহার কত শতাংশ?

  • ক) ২০
  • খ) ১৫
  • গ) ৩৫ ✓
  • ঘ) ২৫ 

১৯. গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ?

  • ক) ১০% ✓
  • খ) ২০%
  • গ) ৩০% 
  • ঘ) ৮০%

২০. ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা?

  • ক) ৭ লক্ষ ৪০ হাজার
  • খ) ৭ লক্ষ ৭০ হাজার
  • গ) ৭ লক্ষ ৯০ হাজার ✓
  • ঘ) ৮ লক্ষ ১০ হাজার 

২১. ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে?

  • ক) কুয়েত
  • খ) সংযুক্ত আরব আমিরাত ✓
  • গ) পাকিস্তান
  • ঘ) জাপান

২২. বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি?

  • ক) ৪৮টি ✓
  • খ) ৪৯টি
  • গ) ৫০টি 
  • ঘ) ৫১টি

২৩. বর্তমানে দেশে শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকের সংখ্যা কতটি?

  • ক) ৪টি
  • খ) ৬টি ✓
  • গ) ৮টি 
  • ঘ) ১০টি

পরিবেশ ও কৃষি

২৪. বর্তমানে দেশে 'জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য' কতটি?

  • ক) ১টি
  • খ) ২টি ✓
  • গ) ৩টি
  • ঘ) ৪টি

২৫. দেশে প্রথম 'জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য' কোন জেলায় অবস্থিত?

  • ক) সিলেট
  • খ) নাটোর 
  • গ) যশোর
  • ঘ) রাজশাহী ✓

২৬. ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি?

  • ক) ৫৯টি
  • খ) ৬০টি
  • গ) ৬১টি
  • ঘ) ৬২টি ✓

অবকাঠামো

২৭. পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?

  • ক) ১,২০০
  • খ) ১,২৬০
  • গ) ১,৩২০ ✓
  • ঘ) ১,৩৯০

২৮. নিম্নের কোনটি আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎকেন্দ্র?

  • ক) পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র
  • খ) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
  • গ) মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ঘ) উপরের সবগুলো ✓

২৯. দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে?

  • ক) ২ জুন ২০২৫
  • খ) ৭ জুন ২০২৫ 
  • গ) ১২ জুন ২০২৫
  • ঘ) ১৫ জুন ২০২৫ ✓

৩০. দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কী?

  • ক) ফজলুল হক সেতু
  • খ) বঙ্গবন্ধু সেতু
  • গ) যমুনা সেতু ✓
  • ঘ) আবু সাঈদ সেতু 

৩১. দেশের প্রথম টানেলের বর্তমান নাম কী?

  • ক) কর্ণফুলী টানেল ✓
  • খ) বঙ্গবন্ধু টানেল
  • গ) চট্টগ্রাম টানেল
  • ঘ) আবু সাঈদ টানেল

৩২. দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কী?

  • ক) মওলানা ভাসানী স্যাটেলাইট-১
  • খ) বঙ্গবন্ধু-স্যাটেলাইট-১ 
  • গ) বাংলাদেশ স্যাটেলাইট-১ ✓
  • ঘ) স্যাটেলাইট বিজয়-২৪

৩৩. দেশের ৫৪তম নদী বন্দর কোনটি?

  • ক) সন্দ্বীপ উপকূলীয় নদী বন্দর, চট্টগ্রাম
  • খ) হাতিয়া উপকূলীয় নদী বন্দর, নোয়াখালী ✓
  • গ) ভোলাগঞ্জ নদী বন্দর, সিলেট
  • ঘ) আমতলী নদী বন্দর, বরগুনা 

৩৪. ১৩ অক্টোবর ২০২৫ কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়?

  • ক) দৌলতগঞ্জ
  • খ) তেগামুখ
  • গ) চিলাহাটি
  • ঘ) সবগুলো ✓

আইন ও সংস্কার

৩৫. 'বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩' কার্যকর করা হয় কবে?

  • ক) ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ✓
  • খ) ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • গ) ১ মার্চ ২০২৫ 
  • ঘ) ২ মার্চ ২০২৫

৩৬. জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করা হয় কবে?

  • ক) ১১ নভেম্বর ২০২৫
  • খ) ১২ নভেম্বর ২০২৫
  • গ) ১৩ নভেম্বর ২০২৫ ✓
  • ঘ) ১৪ নভেম্বর ২০২৫ 

৩৭. মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ কার্যকর হয় কবে?

  • ক) ২৩ জুলাই ২০২৫
  • খ) ৩০ জুলাই ২০২৫
  • গ) ১ আগস্ট ২০২৫ ✓
  • ঘ) ৪ আগস্ট ২০২৫

৩৮. জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা?

  • ক) সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা 
  • খ) সংবিধিবদ্ধ সংস্থা
  • গ) স্বাধীন সংস্থা ✓
  • ঘ) সাংবিধানিক সংস্থা

GDP’র চুড়ান্ত হিসাব (২০২৩-২৪)

৩৯. মাথাপিছু GDP কত?

  • ক) ২,৫৮৭ মা.ড.
  • খ) ২,৬২৫ মা.ড. ✓
  • গ) ২,৭৮৭ মা.ড.
  • ঘ) ২,৮৮৭ মা.ড. 

৪০. মাথাপিছু আয় কত?

  • ক) ২,৭৩৮ মা.ড. ✓
  • খ) ২,৮৯৩ মা.ড.
  • গ) ২,৯৯৩ মা.ড.
  • ঘ) ৩,০৯৩ মা.ড. 

৪১. GDP'র প্রবৃদ্ধির হার কত?

  • ক) ৪.২২% ✓
  • খ) ৫.৯০%
  • গ) ৬.০০% 
  • ঘ) ৭.১০%

৪২. কৃষি খাতে অবদানের হার কত? 

  • ক) ১০.৬১%
  • খ) ১১.১৯% ✓
  • গ) ১২.৪৭% 
  • ঘ) ১৩.৪৭%

৪৩. শিল্প খাতে অবদানের হার কত? 

  • ক) ৩২.৩০%
  • খ) ৩৪.৭৯%
  • গ) ৩৫.৯২% 
  • ঘ) ৩৭.৩৭% ✓

৪৪. সেবা খাতে অবদানের হার কত? 

  • ক) ৫০.৯৪%
  • খ) ৫১.২৪%
  • গ) ৫১.৪৪% ✓
  • ঘ) ৫২.৭৪%

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫​​​

৪৫. জনসংখ্যা কত? 

  • ক) ১৬৯.০৮ মিলিয়ন
  • খ) ১৭০.৮৩ মিলিয়ন
  • গ) ১৭১.০০ মিলিয়ন
  • ঘ) ১৭২.২৮ মিলিয়ন ✓

৪৬. জনসংখ্যা বৃদ্ধির হার কত?

  • ক) ১.১২% ✓
  • খ) ১.২৫%
  • গ) ১.২০% 
  • ঘ) ১.৩৩%

৪৭. জনসংখ্যার ঘনত্ব/প্রতি বর্গ কিমি কত?

  • ক) ১,১১৫ জন
  • খ) ১,১৫৬ জন
  • গ) ১,১৭১ জন ✓
  • ঘ) ১,১৮৫ জন

৪৮. প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?

  • ক) ৭২.৩ বছর ✓
  • খ) ৭৩.৩ বছর
  • গ) ৭৪.৩ বছর
  • ঘ) ৭৫.৭ বছর 

৪৯. দারিদ্র্যের হার কত?

  • ক) ১৭.৭%
  • খ) ১৮.৭% ✓
  • গ) ২০.৭% 
  • ঘ) ২১.৭%

৫০. চরম দারিদ্র্যের হার কত?

  • ক) ৫.৬% ✓
  • খ) ৮.৬%
  • গ) ৯.৬% 
  • ঘ) ১০.৬%

৫১. সাক্ষরতার (৭+) হার কত?

  • ক) ৭৪.৯%
  • খ) ৭৫.৯%
  • গ) ৭৬.৯%
  • ঘ) ৭৭.৯% ✓

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪

৫২. ধান উৎপাদনে শীর্ষ জেলা-

  • ক) ময়মনসিংহ ✓
  • খ) নওগাঁ 
  • গ) দিনাজপুর
  • ঘ) বগুড়া

৫৩. আম উৎপাদনে শীর্ষ জেলা-

  • ক) সাতক্ষীরা
  • খ) নওগাঁ
  • গ) রাজশাহী
  • ঘ) চাঁপাইনবাবগঞ্জ ✓

৫৪. পাট উৎপাদনে শীর্ষ জেলা-

  • ক) ফরিদপুর ✓
  • খ) পাবনা
  • গ) রাজবাড়ী
  • ঘ) মাগুরা

৫৫. গম উৎপাদনে শীর্ষ জেলা-

  • ক) রাজশাহী
  • খ) নাটোর
  • গ) ঠাকুরগাঁও ✓
  • ঘ) চাঁপাইনবাবগঞ্জ

৫৬. পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা-

  • ক) ফরিদপুর
  • খ) রাজবাড়ী
  • গ) পাবনা ✓
  • ঘ) রাজশাহী

জনশুমারিতে ইউনিয়ন পরিষদ

৫৭. মোট গ্রাম কতটি?

  • ক) ৯০,০১৯টি
  • খ) ৯০,০২৯টি
  • গ) ৯০,০৩৯টি
  • ঘ) ৯০,০৪৯টি ✓

৫৮. জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি?

  • ক) লামা (বান্দরবান)
  • খ) গুইমারা (খাগড়াছড়ি)
  • গ) জুরাছড়ি (রাঙ্গামাটি) ✓
  • ঘ) কাউখালী (পিরোজপুর)

৫৯. জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?

  • ক) সুতালড়ী (হরিরামপুর, মানিকগঞ্জ) ✓
  • খ) বিবিচিনি (বেতাগী, বরগুনা)
  • গ) হুড়কা (রামপাল, বাগেরহাট)
  • ঘ) চুকাইবাড়ী (দেওয়ানগঞ্জ, জামালপুর)

জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সুচক

৬০. দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার মোট কত শতাংশ?

  • ক) ২৫.৮৭%
  • খ) ২৪.০৫% ✓
  • গ) ২৬.৪৩% 
  • ঘ) ২৮.০৫%

৬১. বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ বিভাগ কোনটি?

  • ক) ঢাকা
  • খ) খুলনা
  • গ) সিলেট ✓
  • ঘ) বরিশাল 

৬২. বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন বিভাগ কোনটি?

  • ক) ঢাকা 
  • খ) খুলনা ✓
  • গ) রাজশাহী
  • ঘ) রংপুর

৬৩. বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ জেলা কোনটি?

  • ক) বান্দরবান ✓
  • খ) ফেনী
  • গ) কুমিল্লা
  • ঘ) রাঙ্গামাটি 

৬৪. বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন জেলা কোনটি?

  • ক) যশোর
  • খ) ঢাকা 
  • গ) নওগাঁ
  • ঘ) ঝিনাইদহ ✓

পুরস্কার ও সম্মাননা

৬৫. ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে?

  • ক) সুহেলি ফারজানা
  • খ) খন্দকার হাসিবুল কবির 
  • গ) মুস্তাফা মনোয়ার
  • ঘ) মেরিনা তাবাশ্যুম ✓

৬৬. ২০২৫ সালের একুশে পদক লাভ করেন কত জন ব্যক্তি/দল?

  • ক) ১৬
  • খ) ১৭
  • গ) ১৮ ✓
  • ঘ) ১৯

৬৭. ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কত জন ব্যক্তি?

  • ক) ৭ জন ✓
  • খ) ৮ জন
  • গ) ৯ জন
  • ঘ) ১০ জন 

ক্রীড়াঙ্গন

৬৮. ২০২৫ সালের ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল?

  • ক) ফরচুন বরিশাল ✓
  • খ) চিটাগাং কিংস
  • গ) ঢাকা ক্যাপিটালস
  • ঘ) খুলনা টাইগার্স

৬৯. প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় যুক্ত হন কে?

  • ক) রোকেয়া সুলতানা
  • খ) সাথিরা জাকির জেসি ✓
  • গ) ডলি রানী
  • ঘ) চম্পা চাকমা

৭০. আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে?

  • ক) কেনিয়া
  • খ) ইংল্যান্ড
  • গ) ওয়েস্ট ইন্ডিজ ✓
  • ঘ) দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক বিষয়াবলী

৭১. ১ জানুয়ারি ২০২৫ কোন জেনারেশনের সময়কাল শুরু হয়?

  • ক) জেনারেশন ওয়াই
  • খ) জেনারেশন এক্স
  • গ) জেনারেশন বিটা ✓
  • ঘ) জেনারেশন আলফা

৭২. ২১ জানুয়ারি ২০২৫ ইসরায়েল পশ্চিম তীরে কী নামে সামরিক অভিযান শুরু করে?

  • ক) Operation Iron Wall ✓
  • খ) Operation Summer Rains
  • গ) Operation Defensive Shield
  • ঘ) Operation Determined Path

৭৩. ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে 'মানুষ' হিসেবে স্বীকৃতি দেয়?

  • ক) Mount Tasman
  • খ) Malte Brun
  • গ) Mount Taranaki ✓
  • ঘ) Mount Haast

৭৪. বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্য দাতা দেশ কোনটি?

  • ক) চীন
  • খ) জাপান
  • গ) যুক্তরাষ্ট্র ✓
  • ঘ) যুক্তরাজ্য

৭৫. এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ বিচারের সম্মুখীন হন?

  • ক) মামুন আবদুল গাইয়ুম (মালদ্বীপ)
  • খ) আরিফ আলভী (পাকিস্তান)
  • গ) মাহিন্দা রাজাপাকসে (শ্রীলংকা) 
  • ঘ) রদ্রিগো দুতার্তে (ফিলিপাইন) ✓

৭৬. আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল?

  • ক) ২০২৬ সাল
  • খ) ২০২৭ সাল
  • গ) ২০২৮ সাল
  • ঘ) ২০২৯ সাল ✓

৭৭. জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটারের নাম কী?

  • ক) Reimei ✓
  • খ) El Capitan
  • গ) Frontier
  • ঘ) Fugaku

৭৮. ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন?

  • ক) চীন ✓
  • খ) মেক্সিকো
  • গ) কানাডা
  • ঘ) ভারত

৭৯. নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে?

  • ক) যুক্তরাষ্ট্র
  • খ) ডেনমার্ক
  • গ) চীন
  • ঘ) উপরের সবগুলো ✓

৮০. বিমসটেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি?

  • ক) থাইল্যান্ড
  • খ) ভারত
  • গ) বাংলাদেশ ✓
  • ঘ) শ্রীলংকা

৮১. সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি?

  • ক) ১৪৭
  • খ) ১৫৭
  • গ) ২০১ 
  • ঘ) ২৭৪ ✓

৮২. বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি?

  • ক) জার্মানি ✓
  • খ) চীন 
  • গ) জাপান
  • ঘ) যুক্তরাষ্ট্র

৮৩. ৩ জুন ২০২৫ কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে?

  • ক) জার্মানি
  • খ) চীন 
  • গ) জাপান
  • ঘ) ভিয়েতনাম ✓

৮৪. ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16'র প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে?

  • ক) আলিসন ব্লেইক 
  • খ) র‌্যাচেল রিভস
  • গ) ব্রেইজ মেট্রিয়েলি ✓
  • ঘ) রোজমেরি কুগান

৮৫. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ-ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কী?

  • ক) Golden Dome ✓
  • খ) Iron Dome
  • গ) THAAD
  • ঘ) MIM-104 Patriot

৮৬. আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?

  • ক) ভারত
  • খ) উত্তর কোরিয়া
  • গ) রাশিয়া ✓
  • ঘ) চীন 

৮৭. দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ?

  • ক) মালদ্বীপ ✓
  • খ) ভুটান
  • গ) বাংলাদেশ
  • ঘ) শ্রীলংকা

৮৮. ইউক্রেনের সুরক্ষায় Coalition of the Willing গঠন করা হয় কবে?

  • ক) ২ মার্চ ২০২৫ ✓
  • খ) ২ এপ্রিল ২০২৫
  • গ) ২ মে ২০২৫ 
  • ঘ) ২ জুন ২০২৫

৮৯. যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে?

  • ক) নাদিয়া শাহ
  • খ) শাবানা মাহমুদ ✓
  • গ) নুস ঘানি
  • ঘ) উম্মে সুলাইম

৯০. Global Governance Initiative (GGI) বা বৈশ্বিক শাসনব্যবস্থা উদ্যোগ-এর প্রবক্তা কে?

  • ক) এমানুয়েল মাখো (ফ্রান্স)
  • খ) ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
  • গ) সি চিন পিং (চীন) ✓
  • ঘ) ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র) 

৯১. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কী?

  • ক) Ministry of Defence
  • খ) Department of War ✓
  • গ) Department of Armed Forces
  • ঘ) Ministry of National Defence

৯২. এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক হলো-

  • ক) PM2.5
  • খ) Footprint
  • গ) Breteau Index (BI) ✓
  • ঘ) Incidence

৯৩. ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কী?

  • ক) Al
  • খ) BI
  • গ) E1 ✓
  • ঘ) D1

৯৪. ১৯ অক্টোবর ২০২৫ কোন দেশ মহাকাশে নিজেদের প্রথম 'হাইপারস্পেকট্রাল' স্যাটেলাইট পাঠায়?

  • ক) ভারত
  • খ) জাপান
  • গ) চীন 
  • ঘ) পাকিস্তান ✓

৯৫. বিতর্কিত 'স্যার ক্রিক অঞ্চল' কোন দুটি দেশের সীমানায় অবস্থিত?

  • ক) ভারত-পাকিস্তান ✓
  • খ) পাকিস্তান-আফগানিস্তান
  • গ) ইউক্রেন-রাশিয়া
  • ঘ) আর্মেনিয়া-আজারবাইজান

৯৬. অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ 'ডেরিয়েন গ্যাপ' কোন দুটি দেশের সীমান্তবর্তী?

  • ক) পর্তুগাল ও মরক্কো
  • খ) ইতালি ও তিউনিসিয়া
  • গ) পানামা ও কলম্বিয়া ✓
  • ঘ) সিরিয়া ও তুরস্ক

৯৭. বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কী?

  • ক) হুয়াজিয়াং এ্যান্ড ক্যানিয়ন সেতু ✓
  • খ) দায়াং-কুনশান গ্র্যান্ড সেতু
  • গ) ডুগ সেতু
  • ঘ) জিন'আন সেতু

৯৮. বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (STEM) ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কী?

  • ক) Z ভিসা 
  • খ) 5 ভিসা
  • গ) K ভিসা ✓
  • ঘ) X ভিসা

৯৯. যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কত দিন ছিল?

  • ক) ২৫
  • খ) ৩৫
  • গ) ৪৩ ✓
  • ঘ) ৫৪

১০০. অনুসন্ধানমূলক তথ্যচিত্র 'প্যানোরোমা' প্রচার করে কোন সংবাদ মাধ্যম?

  • ক) বিবিসি ✓
  • খ) এএফপি
  • গ) রয়টার্স
  • ঘ) ভয়েস অব আমেরিকা

১০১. ১ নভেম্বর ২০২৫ কোন দেশ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে?

  • ক) মালদ্বীপ ✓
  • খ) জাপান 
  • গ) জার্মানি
  • ঘ) চীন

১০২. চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমানবাহী রণতরীর নাম কী?

  • ক) ফুজিয়ান ✓
  • খ) লিয়াওনিং
  • গ) শানডং
  • ঘ) সাংহাই

গাজা

১০৩. গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে?

  • ক) ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • খ) ৮ অক্টোবর ২০২৫
  • গ) ৯ অক্টোবর ২০২৫
  • ঘ) ১০ অক্টোবর ২০২৫ ✓

১০৪. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে 'বোর্ড অব পিস' গঠনের অনুমোদন দেয় কবে?

  • ক) ৩ নভেম্বর ২০২৫
  • খ) ১০ নভেম্বর ২০২৫
  • গ) ১৭ নভেম্বর ২০২৫ ✓
  • ঘ) ২০ নভেম্বর ২০২৫

১০৫. ১৭ নভেম্বর ২০২৫ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী গঠনের অনুমোদন দেয়?

  • ক) International Stabilization Force (ISF) ✓
  • খ) Gaza Stabilization Force (GSF) 
  • গ) Palestine Stabilization Force (PSF)
  • ঘ) World Stabilization Force (WSF)

যুক্তরাষ্ট্র

১০৬. ২০ জানুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?

  • ক) ৪৬তম
  • খ) ৪৭তম ✓
  • গ) ৪৮তম
  • ঘ) ৪৯তম

১০৭. ২০ জানুয়ারি ২০২৫ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কী রাখেন?

  • ক) Gulf of America ✓
  • খ) Gulf of United States
  • গ) Gulf of Trump
  • ঘ) Gulf of Washington

১০৮. যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে?

  • ক) কমালা হ্যারিস
  • খ) সুজি ওয়াইলস
  • গ) জ্যানেট পেট্রো ✓
  • ঘ) জ্যানেট ইয়ালেন

১০৯. ২০২৫ সালের ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট?

  • ক) বিল ক্লিনটন
  • খ) জিমি কার্টার✓
  • গ) বারাক ওবামা 
  • ঘ) জর্জ ওয়াকার বুশ

ইরান-ইসরাইল যুদ্ধ ২০২৫

১১০. ২২ জুন ২০২৫ যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়?

  • ক) ইস্পাহান
  • খ) নাতাঞ্জ
  • গ) ফোর্দো
  • ঘ) উপরের সবগুলো ✓

১১১. যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়?

  • ক) GBU-57 ✓
  • খ) GBU-43/B
  • গ) BLU-116
  • ঘ) PDU-5/B

১১২. যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়?

  • ক) Seversky P-35
  • খ) F-16 Fighting Falcon
  • গ) F-35 Lightning II
  • ঘ) B-2 Spirit ✓

সরকার ও রাষ্ট্রপ্রধান

​১১৩. লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে?

  • ক) ইলিয়াস সারকিস
  • খ) মিশেল সুলেমান
  • গ) মিশেল আউন
  • ঘ) জোসেফ আউন ✓

১১৪. সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?

  • ক) আহমেদ আল-শারা ✓
  • খ) মোহাম্মদ আল-বশির
  • গ) আয়শা আল-ডিবস
  • ঘ) আসাদ আল-শাইবানি

১১৫. সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট কে?

  • ক) ক্লডিয়া শিনবাউম
  • খ) জেনিফার সাইমনস ✓
  • গ) নেতুম্বো নান্দি নাদাইতওয়া
  • ঘ) ক্রিস্টি কভেন্ট্রি

১১৬. নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?

  • ক) সুশীলা কার্কি ✓
  • খ) বিদ্যা দেবী ভান্ডারি
  • গ) শৈলজা আচার্য
  • ঘ) অনুরাধা কৈরালা 

আন্তর্জাতিক চুক্তি ও সংস্থা

১১৭. উন্মুক্ত সমুদ্র চুক্তি (High Seas Treaty) গৃহীত হয় কবে?

  • ক) ১৯ জুন ২০২৩ ✓
  • খ) ২০ সেপ্টেম্বর ২০২৩ 
  • গ) ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ঘ) ২০ সেপ্টেম্বর ২০২৫

১১৮. ১৯ সেপ্টেম্বর ২০২৫ মরক্কো কততম দেশ হিসেবে উন্মুক্ত সমুদ্র চুক্তি অনুমোদন করে?

  • ক) ৪০তম
  • খ) ৫০তম
  • গ) ৬০তম ✓
  • ঘ) ৭৫তম

১১৯. সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে?

  • ক) ২২ অক্টোবর ২০২৪
  • খ) ২৩ অক্টোবর ২০২৫ 
  • গ) ২৪ অক্টোবর ২০২৫
  • ঘ) ২৫ অক্টোবর ২০২৫ ✓

১২০. ২৭ জানুয়ারি ২০২৬ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে?

  • ক) চীন
  • খ) ভারত
  • গ) রাশিয়া
  • ঘ) যুক্তরাষ্ট্র ✓

১২১. ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক) ফিলেমন ইয়াং
  • খ) নাসির আহমদ ফাইক 
  • গ) আনালেনা বায়েরবোক ✓
  • ঘ) ফিলিপ ক্রেডেলকা

১২২. ১ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের (ISA) মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক) সত্য এন. নন্দন
  • খ) মাইকেল ডব্লিউ. লজ
  • গ) লেটিসিয়া কারভালহো ✓
  • ঘ) আন্তোনিও গুতেরেস

১২৩. ১ জানুয়ারি ২০২৫ সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক) রশিদ আলিমন্ড
  • খ) দিমিত্রি মেজেনসেড
  • গ) ঝাং মিং
  • ঘ) নূরলান ইয়ারমেকবায়েড ✓

১২৪. APEC'র বর্তমান নির্বাহী পরিচালক কে?

  • ক) ঝাং ইয়ান
  • খ) চোই সিওক ইয়ং
  • গ) মাইকেল টে 
  • ঘ) এডুয়ার্ডো পেড্রোসা ✓

সংম্থা সদস্য

১২৫. ১৮ ফেব্রুয়ারি ২০২৫ কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়?

  • ক) ব্রাজিল ✓
  • খ) যুক্তরাষ্ট্র
  • গ) মিসর
  • ঘ) সিরিয়া

১২৬. ২২ জানুয়ারি ২০২৬ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ ত্যাগ করবে?

  • ক) যুক্তরাষ্ট্র ✓
  • খ) রাশিয়া
  • গ) ইসরায়েল
  • ঘ) ইরান

১২৭. ১৯ সেপ্টেম্বর ২০২৫ কোন দেশ WIPO'র ১৯৪তম সদস্যপদ লাভ করবে?

  • ক) মাইক্রোনেশিয়া ✓
  • খ) সলোমন দ্বীপপুঞ্জ
  • গ) পূর্ব তিমুর 
  • ঘ) নাউরু

১২৮. ১৯ মে ২০২৫ কোন দেশ NDB'র নবম সদস্যপদ লাভ করে?

  • ক) ইরান
  • খ) আলজেরিয়া ✓
  • গ) তুরস্ক
  • ঘ) উরুগুয়ে 

১২৯. স্থায়ী সালিশি আদালতের (PCA) বর্তমান সদস্য দেশ কতটি?

  • ক) ১২৩টি
  • খ) ১২৪টি
  • গ) ১২৫টি
  • ঘ) ১২৬টি ✓

১৩০. ২৯ সেপ্টেম্বর ২০২৫ কোন দেশ PCA'র ১২৬তম সদস্যপদ লাভ করে?

  • ক) মলদোভা ✓
  • খ) ইউক্রেন
  • গ) ফিলিস্তিন 
  • ঘ) ইরান

১৩১. ২ জুন ২০২৬ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সদস্যপদ ত্যাগ করবে?

  • ক) হাঙ্গেরি ✓
  • খ) নাইজার
  • গ) মালি
  • ঘ) বুরকিনা ফাসো 

১৩২. ITU'র সর্বশেষ সদস্য দেশ কোনটি?

  • ক) ফিলিস্তিন 
  • খ) কসোভো
  • গ) ভ্যাটিকান সিটি
  • ঘ) পালাউ ✓

১৩৩. ব্রিকসের বর্তমান সদস্য দেশ কতটি?

  • ক) ১০টি ✓
  • খ) ১২টি
  • গ) ১৪টি 
  • ঘ) ১৬টি

১৩৪. ৬ জানুয়ারি ২০২৫ ব্রিকসের দশম সদস্য হয় কোন দেশ?

  • ক) তুরস্ক
  • খ) ইন্দোনেশিয়া ✓
  • গ) ভিয়েতনাম
  • ঘ) সৌদি আরব 

আন্তর্জাতিক সম্মেলন

১৩৫. ২০তম G20'র শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক) ২২-২৩ সেপ্টেম্বর ২০২৫
  • খ) ২২-২৩ অক্টোবর ২০২৫
  • গ) ২২-২৩ নভেম্বর ২০২৫ ✓
  • ঘ) ২২-২৩ ডিসেম্বর ২০২৫

১৩৬. ১৪-১৫ ডিসেম্বর ২০২৬ G20'র ২১তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক) ব্রাসিলিয়া, ব্রাজিল 
  • খ) জোহানেসবার্গ, দ. আফ্রিকা
  • গ) ডোরাল, যুক্তরাষ্ট্র ✓
  • ঘ) বালি, ইন্দোনেশিয়া

১৩৭. ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক) কাঠমান্ডু, নেপাল
  • খ) নয়াদিল্লি, ভারত
  • গ) ঢাকা, বাংলাদেশ
  • ঘ) ব্যাংকক, থাইল্যান্ড ✓

১৩৮. ৫১তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক) ১৫-১৭ মে ২০২৫
  • খ) ১৫-১৭ জুন ২০২৫ ✓
  • গ) ১৫-১৭ জুলাই ২০২৫ 
  • ঘ) ১৫-১৭ আগস্ট ২০২৫

১৩৯. ৫১তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক) টোকিও, জাপান
  • খ) প্যারিস, ফ্রান্স
  • গ) বন, জার্মানি
  • ঘ) আলবার্টা, কানাডা ✓

১৪০. ২০২৬ সালে ৫২তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক) ইতালি 
  • খ) জার্মানি
  • গ) ফ্রান্স ✓
  • ঘ) যুক্তরাজ্য

১৪১. ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP30) কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক) বাবু, আজারবাইজান
  • খ) বেলেম, ব্রাজিল ✓
  • গ) মাদ্রিদ, স্পেন
  • ঘ) দিল্লি, ভারত

১৪২. ১৭তম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক) ৬-৭ জুলাই ২০২৫ ✓
  • খ) ৬-৭ আগস্ট ২০২৫
  • গ) ৬-৭ সেপ্টেম্বর ২০২৫ 
  • ঘ) ৬-৭ অক্টোবর ২০২৫

১৪৩. ১৭তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক) সাংহাই, চীন
  • খ) মস্কো, রাশিয়া
  • গ) রিও ডি জেনিরো, ব্রাজিল ✓
  • ঘ) চেন্নাই, ভারত

১৪৪. ২০২৬ সালের ১৮তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক) ভারত ✓
  • খ) ইন্দোনেশিয়া
  • গ) ইরান
  • ঘ) মিসর

১৪৫. ২০২৬ সালে SCO রাষ্ট্রপ্রধানদের ২৬তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক) আস্তানা, কাজাখস্তান
  • খ) বিশকেক, কিরগিজস্তান ✓
  • গ) দুশানবে, তাজিকিস্তান
  • ঘ) সমরখন্দ, উজবেকিস্তান 

১৪৬. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১৪তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?

  • ক) ২৬-২৯ মার্চ ২০২৬ ✓
  • খ) ২৬-২৯ এপ্রিল ২০২৬
  • গ) ২৬-২৯ মে ২০২৬
  • ঘ) ২৬-২৯ জুন ২০২৬ 

১৪৭. ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়?

  • ক) ৭৮তম
  • খ) ৮০তম ✓
  • গ) ৭৯তম
  • ঘ) ৮১তম

নোবেল পুরস্কার ২০২৫

১৪৮. ২০২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন?

  • ক) ১২
  • খ) ১৩
  • গ) ১৪ ✓
  • ঘ) ১৫

১৪৯. রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক) সুসুমু কিতাগাওয়া
  • খ) রিচার্ড রবসন
  • গ) ওমর এম. ইয়াঘি
  • ঘ) উপরের সকলে ✓

১৫০. চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক) মেরি ই. ব্রুনকো
  • খ) ফ্রেড রামসডেন
  • গ) শিমন সাকাগুচি
  • ঘ) উপরের সকলে ✓

১৫১. পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক) জন ক্লার্ক
  • খ) মিশেল এইচ. ডেভোরেট
  • গ) জন এম. মার্টিনিস
  • ঘ) উপরের সকলে ✓

১৫২. সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক) হান কাং 
  • খ) লাসলো ক্রাসনাহোরকাই ✓
  • গ) টনি মরিসন
  • ঘ) ইয়ান ফসে

১৫৩. শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক) হিন্দ খৌদারি
  • খ) ডা. হুসসাম আবু সাফিয়া 
  • গ) ডোনাল্ড ট্রাম্প
  • ঘ) মারিয়া কোরিনা মাচাদো ✓

১৫৪. অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?

  • ক) জোয়েল মোকির
  • খ) ফিলিপ আগিয়ো
  • গ) পিটার হাউইট
  • ঘ) উপরের সকলে ✓

রিপোর্ট- সমীক্ষা

১৫৫. ২০২৫ সালের EIU'র বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কত?

  • ক) ৭৫তম
  • খ) ১০০তম ✓
  • গ) ৮০তম
  • ঘ) ১০৫তম

১৫৬. IQ Air সূচকে বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি?

  • ক) শাদ ✓
  • খ) বাংলাদেশ
  • গ) পাকিস্তান
  • ঘ) ভারত 

১৫৭. বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম?

  • ক) প্রথম
  • খ) তৃতীয় ✓
  • গ) দ্বিতীয় 
  • ঘ) পঞ্চম

১৫৮. বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক) যুক্তরাষ্ট্র ✓
  • খ) ফ্রান্স
  • গ) রাশিয়া
  • ঘ) চীন

১৫৯. বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক) ইউক্রেন✓
  • খ) ভারত 
  • গ) কাতার
  • ঘ) সৌদি আরব

১৬০. Forbes এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে?

  • ক) ইলন মাস্ক ✓
  • খ) বার্নার্ড আর্নল্ট
  • গ) জেফ বেজোস
  • ঘ) বিল গেটস

১৬১. ২০২৫ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি?

  • ক) ফিনল্যান্ড ✓
  • খ) ডেনমার্ক
  • গ) আইসল্যান্ড
  • ঘ) সুইডেন

১৬২. ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?

  • ক) সিঙ্গাপুর ✓
  • খ) সুইজারল্যান্ড
  • গ) আয়ারল্যান্ড
  • ঘ) তাইওয়ান

১৬৩. ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

  • ক) জিম্বাবুয়ে
  • খ) কিউবা
  • গ) ভেনিজুয়েলা
  • ঘ) উত্তর কোরিয়া ✓

১৬৪. ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?

  • ক) ১২২তম ✓
  • খ) ১২৭তম
  • গ) ১৩২তম 
  • ঘ) ১৪৫তম

১৬৫. বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?

  • ক) চীন
  • খ) ভারত
  • গ) যুক্তরাষ্ট্র ✓
  • ঘ) জার্মানি

১৬৬. EIU'র ২০২৫ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে শীর্ষ শহর কোনটি?

  • ক) কোপেনহেগেন (ডেনমার্ক) ✓
  • খ) ভিয়েনা (অস্ট্রিয়া) 
  • গ) জুরিখ (সুইজারল্যান্ড)
  • ঘ) মেলবোর্ন (অস্ট্রেলিয়া)

১৬৭. EIU'র ২০২৫ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর কোনটি?

  • ক) ঢাকা (বাংলাদেশ)
  • খ) করাচি (পাকিস্তান)
  • গ) ত্রিপোলি (লিবিয়া) 
  • ঘ) দামেস্ক (সিরিয়া) ✓

১৬৮. EIU'র ২০২৫ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান কততম?

  • ক) ১৬৯তম
  • খ) ১৭০তম
  • গ) ১৭১তম ✓
  • ঘ) ১৭৩তম 

দুর্নীতি ধারণা সুচক ২০২৪

১৬৯. দুর্নীতি ধারণা সূচক ২০২৪-এ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

  • ক) সোমালিয়া 
  • খ) দক্ষিণ সুদান ✓
  • গ) সিরিয়া
  • ঘ) ভেনিজুয়েলা

১৭০. দুর্নীতি ধারণা সূচক ২০২৪-এ কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

  • ক) নরওয়ে
  • খ) ফিনল্যান্ড
  • গ) নিউজিল্যান্ড
  • ঘ) ডেনমার্ক ✓

১৭১. দুর্নীতি ধারণা সূচক ২০২৪-এ নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?

  • ক) ১২তম
  • খ) ১৩তম
  • গ) ১৪তম ✓
  • ঘ) ১৫তম

১৭২. দুর্নীতি ধারণা সূচক ২০২৪-এ ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?

  • ক) ১৪তম
  • খ) ১৪৩তম
  • গ) ১৪৫তম 
  • ঘ) ১৫১তম ✓

বিশ্ব ভাষাচিত্র ২০২৫

১৭৩. বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?

  • ক) ৭,১১৭টি
  • খ) ৭,১৪১টি
  • গ) ৭,১৫৯টি ✓
  • ঘ) ৭,১৬৮টি 

১৭৪. বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?

  • ক) মান্দারিন
  • খ) স্প্যানিশ
  • গ) ইংরেজি ✓
  • ঘ) হিন্দি

১৭৫. ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?

  • ক) পঞ্চম
  • খ) ষষ্ঠ
  • গ) সপ্তম ✓
  • ঘ) অষ্টম

১৭৬. মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি?

  • ক) মান্দারিন ✓
  • খ) স্প্যানিশ
  • গ) ইংরেজি
  • ঘ) হিন্দি

১৭৭. মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত?

  • ক) পঞ্চম ✓
  • খ) অষ্টম
  • গ) ষষ্ঠ 
  • ঘ) সপ্তম

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫

১৭৮. মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?

  • ক) সুইজারল্যান্ড 
  • খ) আয়ারল্যান্ড
  • গ) নরওয়ে
  • ঘ) আইসল্যান্ড ✓

১৭৯. মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

  • ক) শাদ
  • খ) দক্ষিণ সুদান ✓
  • গ) সোমালিয়া
  • ঘ) মালি

১৮০. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?

  • ক) ১২৭তম
  • খ) ১২৯তম
  • গ) ১৩০তম ✓
  • ঘ) ১৪৩তম

১৮১. গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?

  • ক) সুইজারল্যান্ড
  • খ) জাপান
  • গ) হংকং
  • ঘ) মোনাকো ✓

১৮২. গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?

  • ক) মালাবি
  • খ) লেসেথো
  • গ) নাইজেরিয়া ✓
  • ঘ) শাদ 

১৮৩. মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?

  • ক) লিচেনস্টাইন ✓
  • খ) সিঙ্গাপুর
  • গ) কাতার
  • ঘ) লুক্সেমবার্গ

১৮৪. মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?

  • ক) কঙ্গো প্রজাতন্ত্র
  • খ) দক্ষিণ সুদান ✓
  • গ) বুরুন্ডি
  • ঘ) মালাবি

 বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৪

১৮৫. রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক) যুক্তরাষ্ট্র
  • খ) চীন ✓
  • গ) জার্মানি
  • ঘ) নেদারল্যান্ডস

১৮৬. আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক) চীন
  • খ) জার্মানি
  • গ) যুক্তরাষ্ট্র ✓
  • ঘ) জাপান

১৮৭. একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?

  • ক) ১ম
  • খ) ২য় ✓
  • গ) ৩য়
  • ঘ) ৪র্থ

১৮৮. একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক) যুক্তরাষ্ট্র ✓
  • খ) জাপান
  • গ) যুক্তরাজ্য
  • ঘ) জার্মানি

১৮৯. একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক) তুরস্ক
  • খ) হংকং
  • গ) যুক্তরাষ্ট্র
  • ঘ) চীন ✓

১৯০. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক) যুক্তরাষ্ট্র ✓
  • খ) চীন
  • গ) ভিয়েতনাম
  • ঘ) বাংলাদেশ

খেলাধুলা

১৯১. ২০২৫ সালের নবম ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ?

  • ক) ভারত ✓
  • খ) নিউজিল্যান্ড
  • গ) অস্ট্রেলিয়া 
  • ঘ) ইংল্যান্ড

১৯২. ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?

  • ক) কার্লোস আলকারাজ ✓
  • খ) আলেকজান্ডার জাভেরেভ
  • গ) আন্দ্রে রুবলেভ
  • ঘ) বোর্না ক্যাওরিচ

১৯৩. ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে?

  • ক) জাসমিন পাওলিনি
  • খ) ইগা সিওনতেক 
  • গ) মার্কেটা ভন্ড্রসভা
  • ঘ) কোকো গফ ✓

১৯৪. ২০২৫ সালের উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?

  • ক) কার্লোস আলকারাজ
  • খ) যানিক সিনার ✓
  • গ) আন্দ্রে রুবলেভ
  • ঘ) বোর্না ক্যাওরিচ

১৯৫. ২০২৫ সালের উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে?

  • ক) জাসমিন পাওলিনি
  • খ) ইগা সিওনতেক ✓
  • গ) মার্কেটা ভন্ড্রোসোভা 
  • ঘ) লিউডমিলা কিচেনোক

১৯৬. ২০২৫ সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ী কে?

  • ক) কার্লোস আলকারাজ ✓
  • খ) রাফায়েল নাদাল
  • গ) ইয়ানিক সিনার 
  • ঘ) ফেলিক্স অগার-আলিয়াসিম

১৯৭. ২০২৫ সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ী কে?

  • ক) সেরেনা উইলিয়ামস
  • খ) নাওমি ওসাকা
  • গ) অ্যারিনা সাবালেঙ্কা ✓
  • ঘ) আমান্দা আনিসিমোভা

১৯৮. ২০২৫ সালের ব্যালন ডি'অর লাভ করেন কে?

  • ক) লিওনেল মেসি
  • খ) ক্রিস্টিয়ানো রোনালদো
  • গ) উসমান দেম্বেলে ✓
  • ঘ) লামিনে ইয়ামাল 

১৯৯. ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবলের মাসকট কতটি?

  • ক) ১টি
  • খ) ৩টি ✓
  • গ) ২টি 
  • ঘ) ৪টি

২০০. ২৩তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কী?

  • ক) Maple
  • খ) Zayu
  • গ) Clutch
  • ঘ) উপরের সবগুলো ✓

আশা করি “সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৬ [২০০ এমসিকিউ]” সংগ্রহটি আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। নিয়মিত আপডেট পেতে এবং নতুন সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জানতে এই পেজটি বুকমার্ক করে রাখুন।

আপনি চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারেন কোন পরীক্ষার জন্য আলাদা এমসিকিউ সেট প্রয়োজন। নিয়মিত অনুশীলনই সফলতার চাবিকাঠি, তাই প্রতিদিন অন্তত কিছু প্রশ্ন রিভিশন করুন এবং নিজেকে আপডেট রাখুন। সফল প্রস্তুতির জন্য শুভকামনা।

বিষয় : সাধারণ জ্ঞান
টপিকস : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৬, অতিগুরুত্বপূর্ণ ২০০টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৬, সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৬, গুরুত্বপূর্ণ ২০০টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৬, গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৬