সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
সাইড ইফেক্টের (Side Effect) আর এডভার্স ইফেক্ট (Adverse Effect)-এর মধ্যে পার্থক্য কী?
সাইড ইফেক্ট হলো একটি ওষুধের মূল বা কাঙ্ক্ষিত প্রভাবের পাশাপাশি অন্য যে কোনো অতিরিক্ত প্রভাব। উদাহরণ- অ্যালার্জির ওষুধের কারণে ঘুম ঘুম ভাব হওয়া। অন্যদিকে, এডভার্স ইফেক্ট হলো একটি ওষুধের অনিচ্ছাকৃত বা ক্ষতিকারক প্রতিক্রিয়া যা সাধারণত স্বাভাবিক মাত্রায় ওষুধ সেবনের ফলেই ঘটে। উদাহরণ- কোনো অ্যান্টিবায়োটিকের কারণে গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া। সহজভাবে বলতে গেলে, 'এডভার্স ইফেক্ট' হলো একটি ক্ষতিকারক 'সাইড ইফেক্ট'।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মূল্যবোধের অপর নাম কী?
উত্তর:
নৈতিকতা।
প্রশ্ন:
নৈতিকতার প্রতি প্রথম গুরুত্ব আরোপ করেন কে?
উত্তর:
সক্রেটিস।
প্রশ্ন:
নৈতিকতার লক্ষ্য কী?
উত্তর:
মানুষের কল্যাণ করা।
প্রশ্ন:
রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক — উক্তিটি কার?
উত্তর:
মিশেল ক্যামডেসাস।
প্রশ্ন:
শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক — এটি কার উক্তি?
উত্তর:
প্লেটো।
প্রশ্ন:
আইনের চোখে সকলেই সমান — এই উক্তিটি কার?
উত্তর:
অধ্যাপক ডাইসি।
প্রশ্ন:
অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ — উক্তিটি কার?
উত্তর:
রিচার্ড ক্রসম্যান।
প্রশ্ন:
মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ — উক্তিটি কার?
উত্তর:
ফ্রাঙ্কেল।
