সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব কয়টি ও কী কী?

৪টি। ১. বীরশ্রেষ্ঠ, ২. বীর উত্তম, ৩. বীর বিক্রম ও ৪. বীর প্রতীক।

শেয়ার :

১ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

নিউক্লিয়ার ব্যাটারির কার্যকারিতা ও স্থায়িত্বকাল কী রকমের হয়ে থাকে?

উত্তর:

নিউক্লিয়ার ব্যাটারি হচ্ছে এমন এক ধরনের ব্যাটারি যা তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয় (যেমন Plutonium 238) থেকে প্রাপ্ত শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। নিউক্লিয়ার ব্যাটারির কার্যকারিতা ও স্থায়িত্বকাল সাধারণ ব্যাটারির তুলনায় অনেক বেশি এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। মহাকাশযান, সামরিক সরঞ্জাম, পেসমেকার, সেন্সর ও স্যাটেলাইটে নিউক্লিয়ার ব্যাটারি ব্যবহৃত হয়। 

প্রশ্ন:

সাইড ইফেক্টের (Side Effect) আর এডভার্স ইফেক্ট (Adverse Effect)-এর মধ্যে পার্থক্য কী?

উত্তর:

সাইড ইফেক্ট হলো একটি ওষুধের মূল বা কাঙ্ক্ষিত প্রভাবের পাশাপাশি অন্য যে কোনো অতিরিক্ত প্রভাব। উদাহরণ- অ্যালার্জির ওষুধের কারণে ঘুম ঘুম ভাব হওয়া। অন্যদিকে, এডভার্স ইফেক্ট হলো একটি ওষুধের অনিচ্ছাকৃত বা ক্ষতিকারক প্রতিক্রিয়া যা সাধারণত স্বাভাবিক মাত্রায় ওষুধ সেবনের ফলেই ঘটে। উদাহরণ- কোনো অ্যান্টিবায়োটিকের কারণে গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া। সহজভাবে বলতে গেলে, 'এডভার্স ইফেক্ট' হলো একটি ক্ষতিকারক 'সাইড ইফেক্ট'। 

প্রশ্ন:

হাইব্রিড ধানের জনক কে? ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কী?

উত্তর:

হাইব্রিড ধানের জনক চীনা বিজ্ঞানী অধ্যাপক ইউয়ান লং পিং। ভারতের প্রধানমন্ত্রী বাস করেন '৭, লোক কল্যাণ মার্গ'-এ, যা অফিসিয়ালি পঞ্চবটী নামে পরিচিত। 

প্রশ্ন:

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের পার্থক্য কী?

উত্তর:

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র উভয়ই তাপবিদ্যুৎ কেন্দ্র। এদের মধ্যে প্রধান পার্থক্য হলো তাপ উৎপাদনের পদ্ধতিতে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে তাপ তৈরি হয় এবং সেখানে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। অন্যদিকে, কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানো হয় এবং সেই তাপ ব্যবহার করে বাষ্প তৈরি করা হয়।