সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'আইন হলো সার্বভৌমের আদেশ'— উক্তিটি কার?
উত্তর:
জন অস্টিনের।
প্রশ্ন:
শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় কত তারিখে?
উত্তর:
১ নভেম্বর ২০০৭।
প্রশ্ন:
আমলাতন্ত্রের প্রবর্তক কে?
উত্তর:
ম্যাক্স ওয়েবার।
প্রশ্ন:
আফিমজাত মাদক উৎপাদনের জন্য বিখ্যাত 'গোল্ডেন ট্রায়াঙ্গল'ভুক্ত দেশ কোনগুলো?
উত্তর:
মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস।
প্রশ্ন:
'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'— এই স্লোগানটি কিসের পরিচায়ক?
উত্তর:
জাতীয় মূল্যবোধের।
প্রশ্ন:
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন কত সালে পাস হয়?
উত্তর:
১৯৯৫ সালে।
প্রশ্ন:
কোন পৈসু বিন্যাসের পরিমিত ব্যবধান ৩ হলে ভেদাংক কত?
উত্তর:
৯ (নোট: ভেদাংক = পরিমিত ব্যবধানের বর্গ = ৩² = ৯)।
প্রশ্ন:
কোন সমগ্রকের এক বা একাধিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে সব রাশিমালা সংগৃহীত হয়, তাকে কী বলে?
উত্তর:
তথ্য।
প্রশ্ন:
৩, ৯, ৪, ৩, ৯, ৪ সংখ্যাগুলোর প্রচুরক কোনটি?
উত্তর:
৩, ৪, ৯ (সবগুলো সংখ্যাই সমান সংখ্যকবার রয়েছে)।
