সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'সাংসারেক' কাদের ধর্মের নাম?
উত্তর:
গারো।
প্রশ্ন:
চাকমা সমাজে আদামের প্রধানকে কী বলে?
উত্তর:
কারবারি।
প্রশ্ন:
'আদর্শ নমুনা' (Ideal Type) তত্ত্বটি কে দিয়েছেন?
উত্তর:
ম্যাক্স ওয়েবার।
প্রশ্ন:
পাহাড়পুর বৌদ্ধবিহার কে নির্মাণ করেন?
উত্তর:
ধর্মপাল।
প্রশ্ন:
সমাজবিজ্ঞানের উদ্ভব হয় কত সালে?
উত্তর:
১৮৩৯ সালে।
প্রশ্ন:
'প্রতীকী মিথস্ক্রিয়ার' (Symbolic Interactionism) তত্ত্ব কে দিয়েছেন?
উত্তর:
জর্জ হারবার্ট মিড।
প্রশ্ন:
বাংলাদেশে আত্মীয়তা সম্পর্কের (Kinship) প্রধান ভূমিকা কী?
উত্তর:
সম্পত্তির উত্তরাধিকার ও জোট গঠন।
প্রশ্ন:
মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর:
বগুড়া।
প্রশ্ন:
'আদর্শবাদী, আদর্শ ভিত্তিক এবং ইন্দ্রিয়গ্রাহ্য—এই ৩টির চক্রাকার আবর্তনে সমাজ পরিবর্তন হয়'—কার উক্তি?
উত্তর:
সোরোকিন।
প্রশ্ন:
ডুরখেইম সমাজে কয় ধরনের সংহতির কথা বলেছেন?
উত্তর:
২ ধরনের (যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতি)।
