সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'বুক অব হিউম্যান লাইফ' বলতে কী বোঝায়?
উত্তর:
মানবদেহে অসংখ্য জিনের বিন্যাস।
প্রশ্ন:
কৃত্রিম হৃৎপিণ্ড তৈরির উপাদান কোনটি?
উত্তর:
পলিইউরিথেন নামক এক প্রকার পলিমার।
প্রশ্ন:
আমিষ থেকে কী উৎপন্ন হয়?
উত্তর:
হরমোন ও এন্টিবডি।
প্রশ্ন:
রক্তের অদৃশ্যমান তরল অংশের নাম কী?
উত্তর:
সিরাম।
প্রশ্ন:
ভিটামিন 'এ' এর অপর নাম কী?
উত্তর:
রেটিনল।
প্রশ্ন:
ডায়াবেটিস রোগ সম্পর্কে প্রচলিত কোনো তথ্যটি সত্য নয়?
উত্তর:
চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
প্রশ্ন:
বিশ্বের প্রথম পুরুষ টেস্টটিউব বেবীর নাম কী?
উত্তর:
অ্যালিস্ট ম্যাকডোনাল্ড।
প্রশ্ন:
চোখের কৰ্ণিয়ার আনুভূমিক ছেদ অপেক্ষা খাড়া ছেদের বক্রতা বেশি হলে কী সমস্যা হয়?
উত্তর:
বিষমদৃষ্টি বা নকুলব্ধতা।
প্রশ্ন:
মানুষ পাতলা বা চিকন হওয়ার কারণ কী?
উত্তর:
শরীরে ব্রাউন এডিপোজ টিস্যু থাকা।
প্রশ্ন:
চোখের ছানি পড়া রোগ হলে কী ঘটে?
উত্তর:
চোখের লেন্স অস্বচ্ছ হয়ে যায়।
