সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
টাকার মান কীভাবে নির্ধারণ করা হয়?
প্রাথমিক ভাবে যে কোনো রাষ্ট্রের অর্থের আন্তর্জাতিক মূল্য নির্ধারিত হয় তার যোগান এবং চাহিদার ওপর নির্ভর করে। তবে সাধারণত টাকার মান নির্ধারণ হয় টাকার ক্রয় ক্ষমতা দিয়ে। টাকার মূল্য নির্ধারণের কিছু প্রধান উপায়- ১. সোনার মান, ২. মুদ্রাস্ফীতি, ৩. টাকার চাহিদা ও সরবরাহ, ৪. সুদের হার, ৫. বাণিজ্যে ভারসাম্য, ৬. আন্তর্জাতিক বাজার, ৭. সরকারের নীতি। এসব কারণ বিবেচনা করে দেশের কেন্দ্রীয় ব্যাংক টাকার মূল্য নির্ধারণ করে থাকে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলা একাডেমি পরিচালিত ২০২৩ সালে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে?
উত্তর:
বিপ্রদাশ বড়ুয়া ও সাদিয়া সুলতানা।
প্রশ্ন:
বাংলা একাডেমি প্রবর্তিত ২০২৪ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?
উত্তর:
রবীন্দ্র সাহিত্য গবেষণায় অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং রবীন্দ্রসংগীত চর্চায় অধ্যাপক লাইসা আহমদ লিসা।
প্রশ্ন:
বাংলা একাডেমি প্রবর্তিত ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে?
উত্তর:
নজরুল-সাহিত্য গবেষণায় অবদানের জন্য অধ্যাপক রাজিয়া সুলতানা।
প্রশ্ন:
বাংলাদেশের কোন নারী 'আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার ২০২৪' লাভ করেন?
উত্তর:
ফাওজিয়া করিম ফিরোজ।
প্রশ্ন:
মাইকেল মধুসূদন পদক ২০২৩ লাভ করেন কে?
উত্তর:
সুহিতা সুলতানা।
প্রশ্ন:
২০১৪ সালে বাংলাদেশ ব্যাংক কোন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়?
উত্তর:
এএফআই গ্লোবাল ইবুপ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০২৪।
প্রশ্ন:
আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশির নাম কী?
উত্তর:
দেব জ্যোতি দাস সৌম্য।
প্রশ্ন:
এএফআই গ্লোবাল ইরুপ ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড প্রদান করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:
আন্তর্জাতিক জোট অ্যালায়েন্স ফর ফিনান্সিয়াল ইনক্লুশন (AFI)।
