সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
মানুষের হাঁচি কীভাবে ও কেন হয়?
নাসারন্ধ্রে অপরিচিত বা ক্ষতিকর কণা প্রবেশ করলে স্নায়ু মস্তিষ্কে সংকেত পাঠায়। মস্তিষ্ক পেশিগুলোকে সংকুচিত করে এবং ফুসফুসে বাতাস পূর্ণ করে। এরপর হঠাৎ মুখ ও নাসারন্ধ্র মুক্ত হয়ে উচ্চ গতিতে বাতাস বেরিয়ে আসার প্রক্রিয়াই হাঁচি। কারণগুলোর মধ্যে রয়েছে ধুলা, অ্যালার্জি বা সর্দি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
দেশে জাতীয় পর্যায়ে বৃক্ষমেলার সূচনা হয় কবে?
উত্তর:
১৯৯৪ সালে।
প্রশ্ন:
সমগ্র বাংলাদেশে সব ধরনের পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করা হয় কবে?
উত্তর:
১ মার্চ ২০০২।
প্রশ্ন:
ঢাকা মহানগরীতে টু স্ট্রোক ইঞ্জিনবিশিষ্ট থ্রি-হুইলার মোটরযান চলাচল নিষিদ্ধ করা হয় কবে?
উত্তর:
১ জানুয়ারি ২০০৩।
প্রশ্ন:
ঢাকা মহানগরীতে ২০ বছরের অধিক পুরানো বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্যাক্সি এবং ২৫ বছরের অধিক পুরানো ট্রাক মিনি ট্রাক, ট্যাংক লরি, ভ্যান চলাচল নিষিদ্ধ করা হয় কবে?
উত্তর:
১ জানুয়ারি ২০০২।
প্রশ্ন:
বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ পদক প্রবর্তন করে কবে?
উত্তর:
২০০৯ সালে।
প্রশ্ন:
বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় কবে?
উত্তর:
১৯৯২ সালে।
প্রশ্ন:
Friday For Future কোন ধরনের আন্দোলন?
উত্তর:
পরিবেশবাদী আন্দোলন।
প্রশ্ন:
পরিবেশ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
প্রশ্ন:
পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ কবে জারি করা হয়?
উত্তর:
১৯৭৩ সালে।
