সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
প্রাক-বয়ঃসন্ধিক্ষণের শিশুর শারীরিক বর্ধনের ধারার ক্ষেত্রে কোনটি সঠিক?
উত্তর:
কারো বৃদ্ধি দ্রুত, আবার কারো ধীর হয়।
প্রশ্ন:
নিয়ন্ত্রণের প্রধান কাজ বা ধাপ কোনটি?
উত্তর:
পর্যবেক্ষণ।
প্রশ্ন:
কোনটি প্রোটিন দিয়ে তৈরি নয়?
উত্তর:
গ্লাইকোজেন (এটি কার্বোহাইড্রেট বা শর্করা)।
প্রশ্ন:
কোনটি গৃহ ব্যবস্থাপকের প্রধান দায়িত্ব?
উত্তর:
গৃহের সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা।
প্রশ্ন:
কাদের পোশাকে 'ভি' (V) এবং 'ইউ' (U) আকৃতির গলা বেশি মানানসই?
উত্তর:
যাদের মুখের আকৃতি গোল।
প্রশ্ন:
বিদ্যুৎ কী? কত প্রকার ও কী কী?
উত্তর:
বিদ্যুৎ (Electricity) এক প্রকার শক্তি যা দু'টি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের ফলে ইলেক্ট্রনের চলাচলের মাধ্যমে উৎপন্ন হয়। বিদ্যুৎ ২ প্রকার-(i) স্থির বিদ্যুৎ (ii) চল বিদ্যুৎ।
প্রশ্ন:
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি?
উত্তর:
কিলোওয়াট- ঘণ্টা।
প্রশ্ন:
বাংলাদেশে বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত?
উত্তর:
৫০ হার্টজ।
প্রশ্ন:
গ্রিড কাকে বলে?
উত্তর:
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণের লক্ষ্যে সকল আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে যে সঞ্চালন লাইন ও উপকেন্দ্রের মাধ্যমে একটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয় তাকে গ্রিড বলে।
