সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
পরিবেশ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
প্রশ্ন:
পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ কবে জারি করা হয়?
উত্তর:
১৯৭৩ সালে।
প্রশ্ন:
কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
উত্তর:
তুলা গাছ।
প্রশ্ন:
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর:
চট্টগ্রাম।
প্রশ্ন:
ইনসুলিন কী এবং এর অভাবে কী রোগ হয়?
উত্তর:
ইনসুলিন অগ্ন্যাশয়ের Islets of Langerhans থেকে নির্গত হরমোন; এর অভাবে ডায়াবেটিস রোগ হয়।
প্রশ্ন:
যে জীবাণুর আক্রমণে ম্যালেরিয়া রোগ হয়?
উত্তর:
প্লাসমোডিয়াম।
প্রশ্ন:
ডেঙ্গু ভাইরাসের ধরন কয়টি?
উত্তর:
৪টি (Den-1, Den-2, Den-3, Den-4)।
প্রশ্ন:
মুখমণ্ডলীয় অস্থির মোট সংখ্যা কতটি?
উত্তর:
১৪টি।
প্রশ্ন:
অ্যান্টিবডি উৎপন্ন হয় কোথায় থেকে?
উত্তর:
প্লাজমা কোষ থেকে।
প্রশ্ন:
DNA-র নাইট্রোজেন বেসগুলো কী কী?
উত্তর:
Adenine, Guanine, Cytosine ও Thymine।
