সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মাইগ্রেন বা আধকপালে কী?
উত্তর:
এক ধরনের মাথা ব্যথা রোগের নাম।
প্রশ্ন:
জ্বর হলে pH-এর কী পরিবর্তন হয়?
উত্তর:
pH কমে যায়।
প্রশ্ন:
কিসের মাধ্যমে মানবদেহের পরিপূর্ণ বা আংশিক চিত্র পাওয়া যায়?
উত্তর:
টমোগ্রাফির মাধ্যমে।
প্রশ্ন:
সম্পূর্ণ অচেতন না করে ও অনুভূতির বিলোপ না ঘটিয়ে যে ওষুধ ব্যথা দূর করে তাকে কী বলে?
উত্তর:
অ্যানালজেসিকস।
প্রশ্ন:
'বুক অব হিউম্যান লাইফ' বলতে কী বোঝায়?
উত্তর:
মানবদেহে অসংখ্য জিনের বিন্যাস।
প্রশ্ন:
কৃত্রিম হৃৎপিণ্ড তৈরির উপাদান কোনটি?
উত্তর:
পলিইউরিথেন নামক এক প্রকার পলিমার।
প্রশ্ন:
আমিষ থেকে কী উৎপন্ন হয়?
উত্তর:
হরমোন ও এন্টিবডি।
প্রশ্ন:
রক্তের অদৃশ্যমান তরল অংশের নাম কী?
উত্তর:
সিরাম।
প্রশ্ন:
ভিটামিন 'এ' এর অপর নাম কী?
উত্তর:
রেটিনল।
প্রশ্ন:
ডায়াবেটিস রোগ সম্পর্কে প্রচলিত কোনো তথ্যটি সত্য নয়?
উত্তর:
চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
