সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
২০২৫-২৬ সালের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে কয়টি ত্রুটিপূর্ণ ও দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে?
উত্তর:
৯টি আর্থিক প্রতিষ্ঠানের
প্রশ্ন:
ব্যাংকিং সংস্কারে দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নিয়েছে?
উত্তর:
সবল ব্যাংকগুলো থেকে আন্তঃব্যাংক ঋণ (Inter-bank loan) গ্যারান্টি প্রদান।
প্রশ্ন:
সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে দুর্বল ৫টি ইসলামী ব্যাংককে একীভূত করে সরকার কী গঠন করেছে?
উত্তর:
'সম্মিলিত ইসলামী ব্যাংক'।
প্রশ্ন:
খেলাপি ঋণ আদায় শক্তিশালী করতে কোন আদালত ও আইনের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে?
উত্তর:
অর্থঋণ আদালত আইন, ২০০৩ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট।
প্রশ্ন:
বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ও মন্দ ঋণ কিনে নিয়ে তা আদায়ের জন্য কোন নতুন প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত হয়েছে?
উত্তর:
অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (Asset Management Company - AMC).
প্রশ্ন:
বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও স্বাধীনতা বাড়াতে গভর্নরের পদটিকে কোন মর্যাদায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে?
উত্তর:
পূর্ণ মন্ত্রীর সমমর্যাদায়।
প্রশ্ন:
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বাড়াতে কোন মূল আইনটি সংশোধনের খসড়া তৈরি করা হয়েছে?
উত্তর:
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (Bangladesh Bank Order, 1972)
প্রশ্ন:
ব্যাংকিং সংস্কার তদারকিতে দাতা সংস্থা আইএমএফ (IMF) রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য কী চেয়েছে?
উত্তর:
খেলাপি ঋণের হার নামিয়ে আনতে একটি 'সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা'।
প্রশ্ন:
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে ২০২৫-২৬-এর সংস্কার প্রস্তাবে কী বলা হয়েছে?
উত্তর:
একটি স্বাধীন সার্চ কমিটির মাধ্যমে গভর্নর নিয়োগ করা।
প্রশ্ন:
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপর দ্বৈত নিয়ন্ত্রণ কমাতে কোন সরকারি বিভাগটি বিলুপ্ত করার প্রস্তাব এসেছে?
উত্তর:
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (Financial Institutions Division)
