সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশ-মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি ও দৈর্ঘ্য কত?
উত্তর:
নাফ নদী, দৈর্ঘ্য ৫৬ কি.মি.।
প্রশ্ন:
বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কী?
উত্তর:
হাড়িয়াভাঙ্গা।
প্রশ্ন:
মেঘনার উৎপত্তিস্থল কোথায়?
উত্তর:
মিজোরামের লুসাই পাহাড়ে।
প্রশ্ন:
উৎপত্তিস্থলে মেঘনার নাম কী?
উত্তর:
বরাক নদী।
প্রশ্ন:
মেঘনা কী কী নামে বিভক্ত হয়েছিল?
উত্তর:
সুরমা ও কুশিয়ারা।
প্রশ্ন:
কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করেছে?
উত্তর:
ভৈরব বাজারের নিকট।
প্রশ্ন:
কর্ণফুলী নদী কোন দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তর:
পার্বত্য চট্টগ্রাম দিয়ে।
প্রশ্ন:
কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর:
বঙ্গোপসাগর।
প্রশ্ন:
এক কিউসেক বলতে কি বোঝায়?
উত্তর:
প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানির প্রবাহ।
