সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
JAXA কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
উত্তর:
জাপান।
প্রশ্ন:
২০২৪ সালে সন্ধান পাওয়া মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু কোনটি?
উত্তর:
কৃষ্ণগহ্বরের শক্তিচালিত একটি কোয়েসার।
প্রশ্ন:
Gaia BH3 কীসের নাম?
উত্তর:
কৃষ্ণগহ্বর (এটি মিল্কিওয়ে ছায়াপথের দ্বিতীয় বৃহত্তম কৃষ্ণগহ্বর)।
প্রশ্ন:
১৮ জানুয়ারি ২০২৪ বাংলাদেশে করোনার অমিক্রন ধরনের কোন উপধরনটি শনাক্ত হয়?
উত্তর:
জেএন.১ (JN.1)।
প্রশ্ন:
করোনার অমিক্রন ধরনের নতুন উপধরণ JN.1 প্রথম কোন দেশে শনাক্ত হয়?
উত্তর:
যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
কমিউনিটি ক্লিনিকে কত ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়?
উত্তর:
৩২ ধরনের।
প্রশ্ন:
২০২৫ সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে?
উত্তর:
জাপানিজ এনকেফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন।
প্রশ্ন:
কোলন ক্যানসার শনাক্তে 'ফ্লোরকক্সিব' নামক জৈব যৌগ আবিষ্কার করেন কোন বাংলাদেশি বিজ্ঞানী?
উত্তর:
ড. জসিম উদ্দীন।
প্রশ্ন:
বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়?
উত্তর:
১৫৭টি দেশে।
