সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
৩০ মে ২০২৪ ইসরায়েল গাজার কোন অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়?
উত্তর:
ফিলাডেলফি করিডোর।
প্রশ্ন:
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কবে?
উত্তর:
২১ নভেম্বর ২০২৪।
প্রশ্ন:
'ইয়ামাম' কোন দেশের জাতীয় কাউন্টার টেরোরিজম ইউনিট?
উত্তর:
ইসরায়েল।
প্রশ্ন:
১ অক্টোবর ২০২৪ ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কী?
উত্তর:
Operation True Promise 2।
প্রশ্ন:
১৯ অক্টোবর ২০২৪ হিজবুল্লাহ ইসরায়েলের কোথায় হামলা চালায়?
উত্তর:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে।
প্রশ্ন:
লেবাননে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধ বিরতি কবে থেকে শুরু হয়?
উত্তর:
২৭ নভেম্বর ২০২৪ থেকে।
প্রশ্ন:
নেভাতিম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত?
উত্তর:
ইসরায়েল।
প্রশ্ন:
'মুস্তারিবিন' কোন দেশের কুখ্যাত গুপ্তচর বাহিনী?
উত্তর:
ইসরায়েল।
প্রশ্ন:
ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো ইরান হামলা চালায় কবে?
উত্তর:
১৩ এপ্রিল ২০২৪।
প্রশ্ন:
'নর্দার্ন অ্যারো' কী?
উত্তর:
লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের নাম।
