বাংলাদেশ বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' এর নতুন নাম কী?
উত্তর:
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এনএসইজেড (মিরসরাই, চট্টগ্রাম)।
প্রশ্ন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সম্প্রতি কতজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন?
উত্তর:
তিনজনকে।
প্রশ্ন:
রাজধানী ঢাকায় যাত্রীবাহী সব বাস চলবে কীসের আওতায়?
উত্তর:
'ঢাকা নগর পরিবহনের' আওতায়।
প্রশ্ন:
অন্তর্বর্তী সরকারে যুক্ত ৩ জন নতুন উপদেষ্টারা হলেন কে কে?
উত্তর:
ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম।
প্রশ্ন:
দেশের ২৫তম মন্ত্রিপরিষদ সচিবের নাম কী?
উত্তর:
ড. শেখ আব্দুর রশীদ।
প্রশ্ন:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BPSC) বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর:
অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
প্রশ্ন:
জাতিসংঘে বাংলাদেশের ১৭তম স্থায়ী প্রতিনিধি কে?
উত্তর:
সালাহউদ্দিন নোমান চৌধুরী।
প্রশ্ন:
দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর:
৫৫টি। (নতুন করে আরো ৬টির আইন পাশ হয়েছে)
প্রশ্ন:
অন্তর্বর্তী সরকার সম্প্রতি কবে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়?
উত্তর:
৭ নভেম্বর, ২০২৪।
প্রশ্ন:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর নতুন সভাপতি কে?
উত্তর:
তাবিথ আউয়াল।
