সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
দেশের প্রথম অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (API) 'ঔষধ শিল্প পার্ক' কোথায় স্থাপিত হয়েছে?
উত্তর:
গজারিয়া, মুন্সীগঞ্জ।
প্রশ্ন:
২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে?
উত্তর:
কাতার।
প্রশ্ন:
৮ মে ২০২৪ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে?
উত্তর:
ক্রলিং পেগ।
প্রশ্ন:
২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি?
উত্তর:
তৈরি পোশাক।
প্রশ্ন:
১৮ নভেম্বর ২০২৪ ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান 'মুডিস' বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে?
উত্তর:
B2।
প্রশ্ন:
সোনালী ব্যাংক ও বিডিবিএল একীভূতকরণ চুক্তি স্বাক্ষর করে কবে?
উত্তর:
১২ মে ২০২৪।
প্রশ্ন:
প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে 'নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি' তপসিলভুক্ত হয় কবে?
উত্তর:
৩ জুন ২০২৪ (লাইসেন্স স্থগিত করা হয় ২২ আগস্ট ২০২৪)।
