সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'আমার দেখা নয়াচীন' বইটির ইংরেজি ভাষার অনুবাদক কে?
উত্তর:
অধ্যাপক ড. ফকরুল আলম
প্রশ্ন:
'আমার দেখা নয়াচীন' বইটির সম্পাদক কে?
উত্তর:
অধ্যাপক শামসুজ্জামান খান।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মুক্তিযুদ্ধ উপর রচিত গ্রন্থের নাম কী?
উত্তর:
আমার কিছু কথা।
প্রশ্ন:
'পলাশী থেকে ধানমণ্ডি' কার রচিত উপন্যাস এবং পরবর্তীতে এটি নিয়ে কী নির্মিত হয়?
উত্তর:
এটি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর রচিত আবদুল গাফফার চৌধুরী কর্তৃক রচিত উপন্যাস। পরবর্তীতে আবদুল গাফফার চৌধুরী উক্ত উপন্যাস থেকে 'পলাশী থেকে ধানমণ্ডি' নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর:
১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এজন্য ১৭ মার্চকে 'জাতীয় শিশু দিবস' হিসেবে পালন করা হয়।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মগ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:
বাইগার নদীর তীরে অবস্থিত। (কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে অবস্থিত)
প্রশ্ন:
বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর:
গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
প্রশ্ন:
বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর:
আইন বিভাগের। (কিন্তু মনে রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে 'বঙ্গবন্ধু চেয়ার' অবস্থিত; আইন বিভাগে নয়।)
প্রশ্ন:
বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে, কেন বহিষ্কৃত হন?
উত্তর:
১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিষ্কার করা হয়।
