সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'উত্তরা গণভবন' এর পূর্বনাম কী ছিল?
উত্তর:
দিঘাপতিয়া রাজবাড়ী বা দিঘাপতিয়া জমিদার বাড়ী।
প্রশ্ন:
উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর:
নাটোর।
প্রশ্ন:
উত্তরা গণভবন কে নির্মাণ করেন?
উত্তর:
দয়ারাম রায় (তবে, প্রাসাদটি ১৮৯৭ সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে গেলে প্রমোদ রায় এটি পুনরায় নির্মাণ করেন)।
প্রশ্ন:
কান্তজীর মন্দির কোথায় অবস্থিত?
উত্তর:
দিনাজপুর।
প্রশ্ন:
বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:
রাজশাহী।
প্রশ্ন:
কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:
নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত।
প্রশ্ন:
কুসুম্বা মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর:
আফগান শাসন আমলে শূর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দীন বাহাদুর শাহ এর রাজত্বকালে জনৈক সুলায়মান এটি নির্মাণ করেন।
প্রশ্ন:
আতিয়া জামে মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:
টাঙ্গাইল।
প্রশ্ন:
পানাম নগর কোথায় অবস্থিত?
উত্তর:
সোনারগাঁয়ে।
প্রশ্ন:
আফগান দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর:
ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
