সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়?
উত্তর:
দ্রাবক নিষ্কাশন।
প্রশ্ন:
ওয়েব সাইটের ঠিকানায় ব্যবহৃত 'HTTP'-এর পূর্ণরূপ কী?
উত্তর:
Hyper Text Transfer Protocol।
প্রশ্ন:
কোন রঙের আলোর বেগ সবচেয়ে কম?
উত্তর:
বেগুনি।
প্রশ্ন:
দুটি গতিশীল বস্তুর একটি সাপেক্ষে অপরটির গতিকে কী বলে?
উত্তর:
আপেক্ষিক গতি।
প্রশ্ন:
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ৫ সে.মি. ও এক বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?
উত্তর:
৩ সে.মি.।
প্রশ্ন:
রঞ্জন রশ্মি (X-ray) আবিষ্কার করেন কে?
উত্তর:
উইলহেম রন্টজেন।
প্রশ্ন:
এপিকালচার (Apiculture) বলতে কী বোঝায়?
উত্তর:
মৌমাছি পালন।
প্রশ্ন:
জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়?
উত্তর:
ল্যাটিন ভাষায়।
