সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আঞ্চলিক কমিশন কয়টি এবং এর সভাপতির মেয়াদ কত বছর?
উত্তর:
আঞ্চলিক কমিশন ৫টি এবং সভাপতির মেয়াদ ১ বছর।
প্রশ্ন:
অছি পরিষদ কত সালে গঠিত হয় এবং এর কাজ কী ছিল?
উত্তর:
১৯৪৫ সালে গঠিত হয়। কাজ ছিল উপনিবেশের অধীনে থাকা দেশ বা অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের অন্তর্ভুক্ত করা।
প্রশ্ন:
অছি পরিষদের কার্যক্রম কত সালে এবং কেন স্থগিত করা হয়?
উত্তর:
১৯৯৪ সালে পালাউ স্বাধীন হলে এই সংস্থাটির কার্যক্রম স্থগিত করা হয়।
প্রশ্ন:
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থান কোনটি?
উত্তর:
আন্তর্জাতিক আদালত (ICJ)।
প্রশ্ন:
আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:
দি হেগ, নেদারল্যান্ড।
প্রশ্ন:
আন্তর্জাতিক আদালত কবে প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম কবে শুরু হয়?
উত্তর:
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
প্রশ্ন:
আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন?
উত্তর:
১৫ জন।
প্রশ্ন:
আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর:
৯ বছরের জন্য।
প্রশ্ন:
আন্তর্জাতিক আদালতের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর:
৩ বছরের জন্য।
প্রশ্ন:
জাতিসংঘ সচিবালয় কী নিয়ে গঠিত?
উত্তর:
জাতিসংঘ সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে।
