সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশ বিমান কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কী?
উত্তর:
অ্যারোবেঙ্গল এয়ারলাইন্স।
প্রশ্ন:
বিমান বাংলাদেশ এয়ারলাইনের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় কবে?
উত্তর:
৪ মার্চ ১৯৭২ (ঢাকা-লন্ডন-ঢাকা)।
প্রশ্ন:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইনফ্লাইট ম্যাগাজিনের নাম কী?
উত্তর:
দিগন্ত (পূর্বনাম 'যাত্রী')।
প্রশ্ন:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর কোথায়?
উত্তর:
বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা।
প্রশ্ন:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুট কী কী?
উত্তর:
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কক্সবাজার, যশোর, বরিশাল ও সৈয়দপুর।
প্রশ্ন:
STOL'র পূর্ণরূপ কী?
উত্তর:
Short Take-off and Landing.
