সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশের সাহিত্যে কোন লেখকের রচনায় চেতনাপ্রবাহ রীতির প্রয়োগ লক্ষ করা যায়?
উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ্।
প্রশ্ন:
রবীন্দ্রনাথের মতে বাংলা ভাষার কোন কবি প্রথম নিভৃতে বসে নিজের ছন্দে নিজের মনের কথা লিখেছেন?
উত্তর:
বিহারীলাল চক্রবর্তী।
প্রশ্ন:
'শূন্যপুরাণ' কোন ধরনের রচনা?
উত্তর:
চম্পুকাব্য।
প্রশ্ন:
'ভুবন সোম' কার রচনা?
উত্তর:
বনফুল।
প্রশ্ন:
মীর মশাররফের সাহিত্যগুরু কে ছিলেন?
উত্তর:
কাঙাল হরিনাথ মজুমদার।
প্রশ্ন:
মধ্যযুগের কোন কবি সুফি ভাবধারার কাব্য রচনা করেন?
উত্তর:
সৈয়দ সুলতান।
প্রশ্ন:
'এমন সোনার পানসী তাতে মাঝি নাই/যৌবন চলিয়া গেলে কেউ না দেবে ঠাঁই'—উদ্ধৃতিটি কোন পালা থেকে গৃহীত?
উত্তর:
মহুয়া।
প্রশ্ন:
চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
উত্তর:
ভুসুকুপা।
প্রশ্ন:
মধ্যযুগের কোন কবির জন্ম কিশোরগঞ্জে?
উত্তর:
দ্বিজ বংশীদাস।
