সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে?
উত্তর:
রফিকউদ্দিন আহমদ (রফিক)
প্রশ্ন:
১৯৫২ সালের ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে?
উত্তর:
আবুল বরকত (রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র)।
প্রশ্ন:
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়?
উত্তর:
১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারি।
প্রশ্ন:
কে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন?
উত্তর:
শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান।
প্রশ্ন:
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পূর্বে কোন তারিখটি 'রাষ্ট্রভাষা দিবস' হিসেবে পালন করা হত?
উত্তর:
১১ মার্চ।
প্রশ্ন:
১৯৪৮-১৯৫২ সাল পর্যন্ত কোন তারিখটি 'রাষ্ট্রভাষা দিবস' হিসেবে পালন করা হত?
উত্তর:
১১ মার্চ। [১৯৫৩ সাল থেকে ২১ ফেব্রুয়ারি]
প্রশ্ন:
'উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা'- এ কথাটি কে বলেছিলেন?
উত্তর:
মুহম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন:
পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় কবে?
উত্তর:
৯ মে, ১৯৫৪ সালে।
প্রশ্ন:
পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় কবে?
উত্তর:
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে।
প্রশ্ন:
পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে/দ্বিতীয় রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়া হয় কবে?
উত্তর:
২৯ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে।
