সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
১৯৬৯ সালের গণঅভুত্থানের সময় শহিদ হওয়া প্রথম বুদ্ধিজীবীর নাম কী?
উত্তর:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক শামসুজ্জোহা।
প্রশ্ন:
গণঅভুত্থানের ফলে প্রেসিডেন্ট আইয়ুব খান কবে পদত্যাগ করেন?
উত্তর:
২৫ মার্চ, ১৯৬৯।
প্রশ্ন:
আইয়ুব খান কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন?
উত্তর:
আগা মুহম্মদ ইয়াহিয়া খানের নিকট।
প্রশ্ন:
পাকিস্তান আমলে 'মৌলিক গণতন্ত্র' প্রবর্তন করেন কে?
উত্তর:
জেনারেল আইয়ুব খান।
প্রশ্ন:
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের উপর রচিত আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপনাসের নাম কী?
উত্তর:
চিলেকোঠার সেপাই।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা দেয়া হয় কবে?
উত্তর:
০৩ মার্চ, ১৯৭১।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' উপাধি দেন কে?
উত্তর:
আ.স.ম আবদুর রব।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' (Poet of Politics) উপাধি দেন কে?
উত্তর:
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন 'নিউজইউক' (Newsweek)
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' (Poet of Politics) উপাধি দেয়া হয় কবে?
উত্তর:
১৯৭১ সালের ০৫ এপ্রিলে। এই উপাধি দেয়া বঙ্গবন্ধু ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষণের জন্য।
