আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোন কোন দেশ ও সংস্থাকে সার্কের পর্যবেক্ষক মর্যাদা দেওয়া হয়েছে?
উত্তর:
চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মরিশাস, মিয়ানমার, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
প্রশ্ন:
সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এবং এর প্রতিষ্ঠার প্রস্তাব কে করেছিলেন?
উত্তর:
নয়াদিল্লী, ভারত; প্রস্তাব করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
প্রশ্ন:
'সার্ক পোল' গঠনের প্রস্তাব করেছে কোন দেশ?
উত্তর:
নেপাল (২০০৭ সালে)।
প্রশ্ন:
সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:
৭-৮ ডিসেম্বর ১৯৮৫ সালে, ঢাকায়।
প্রশ্ন:
সার্ক কৃষি কেন্দ্র (SAARC Agriculture Centre) কোথায় অবস্থিত?
উত্তর:
ঢাকা, বাংলাদেশ।
প্রশ্ন:
সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তান কবে সার্কে যোগদান করে?
উত্তর:
২০০৭ সালে।
প্রশ্ন:
কত সালে দক্ষিণ এশীয়ায় দারিদ্র্য দূরীকরণের জন্য একটি সার্ক কমিশন গঠন করা হয়েছিল?
উত্তর:
১৯৯৩ সালে।
প্রশ্ন:
সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না?
উত্তর:
দ্বিপাক্ষিক সমস্যা।
প্রশ্ন:
প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:
ঢাকাতে।
