সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
এক কিউসেক বলতে কি বোঝায়?
উত্তর:
প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানির প্রবাহ।
প্রশ্ন:
ঢাকা শহরকে রক্ষার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ দেয়া হয় তার নাম কি?
উত্তর:
বাকল্যান্ড বাঁধ।
প্রশ্ন:
বাংলাদেশের কৃত্রিম হ্রদ কোনটি?
উত্তর:
রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ।
প্রশ্ন:
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় কবে?
উত্তর:
১৯৬২ সালে।
প্রশ্ন:
কোন নদী তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন হয়েছে?
উত্তর:
ব্রহ্মপুত্র।
প্রশ্ন:
ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম কী?
উত্তর:
যমুনা।
প্রশ্ন:
গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর:
হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ।
প্রশ্ন:
পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কী?
উত্তর:
গঙ্গা।
