সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর:
এ. কে. খন্দকার।
প্রশ্ন:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চিফ অব স্টাফ কে ছিলেন?
উত্তর:
কর্নেল এম এ রব।
প্রশ্ন:
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর:
জেনারেল হামিদ খান। (নোট: ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পূব পাকিস্তান তথা ইস্টার্ন অঞ্চলের প্রধান ছিলেন-আমির আব্দুল্লাহ খান নিয়াজী)
প্রশ্ন:
বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উত্তর:
আসম আব্দুর রব। [নোট: কিন্তু বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী হলেন- এম হোসেন আলী]
প্রশ্ন:
বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
প্রশ্ন:
প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর:
০২ ই মার্চ, ১৯৭১।
প্রশ্ন:
বাংলাদেশের 'জাতীয় পতাকা দিবস' কবে?
উত্তর:
০২ ই মার্চ।
প্রশ্ন:
কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তর:
০৩ মার্চ, ১৯৭১ সালে পল্টন ময়দানে।
প্রশ্ন:
১৯৭১ সালের কোন তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 'অহযোগ আন্দোলন' শুরু হয়?
উত্তর:
১৯৭১ সালের ২ মার্চ।
প্রশ্ন:
বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণ কোথায় পেশ করেন?
উত্তর:
ঢাকার রেইসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে)
