সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
জনসাধারণের পরিবহণের জন্য মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে কবে উদ্বোধন করা হয়?
উত্তর:
২৮ ডিসেম্বর, ২০২২ (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত)।
প্রশ্ন:
২০২৩ সালে নতুন কোন জেলা বাংলাদেশের রেলপথের সাথে যুক্ত হয়?
উত্তর:
কক্সবাজার জেলা।
প্রশ্ন:
'ওয়ান সিটি টু টাউন' বা 'টু টাউনস-ওয়ান সিটি'র আদলে কর্ণফুলী নদীতে তৈরি টানেলটির নাম কী?
উত্তর:
বঙ্গবন্ধু টানেল।
প্রশ্ন:
বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?
উত্তর:
৩.৪৩ কিলোমিটার।
প্রশ্ন:
বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ কবে উদ্বোধন করা হয়েছিল এবং এটি চলাচলের জন্য কবে উন্মুক্ত করা হয়?
উত্তর:
নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে এবং চলাচলের জন্য উদ্বোধন করা হয় ২৮ অক্টোবর, ২০২৩ সালে।
প্রশ্ন:
বঙ্গবন্ধু টানেল নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তাকারী দেশ কোনটি এবং এটি কোন শহরের আদলে নির্মিত?
উত্তর:
চীন; এটি চীনের সাংহাই শহরের আদলে নির্মিত।
প্রশ্ন:
দক্ষিণ এশিয়ার প্রথম নদীগর্ভস্থ টানেল কোনটি?
উত্তর:
বঙ্গবন্ধু টানেল।
প্রশ্ন:
বঙ্গবন্ধু ক্যানেল কোথায় অবস্থিত?
উত্তর:
বাগেরহাট জেলায় (আন্তর্জাতিক নৌ-প্রটোকলভুক্ত 'মোংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেল' এর বর্তমান নাম 'বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেল')।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?
উত্তর:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
