সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কার সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য বা নতুন মহাসচিব নির্বাচন করা হয়?
উত্তর:
নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
প্রশ্ন:
নিরাপত্তা পরিষদে সবচেয়ে বেশিবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে কোন কোন দেশ?
উত্তর:
জাপান ও ব্রাজিল।
প্রশ্ন:
বছরে কমপক্ষে কতবার এবং কোথায় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বসে?
উত্তর:
বছরে কমপক্ষে ২ বার, নিউইয়র্ক অথবা জেনেভায়।
প্রশ্ন:
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আঞ্চলিক কমিশন কয়টি এবং এর সভাপতির মেয়াদ কত বছর?
উত্তর:
আঞ্চলিক কমিশন ৫টি এবং সভাপতির মেয়াদ ১ বছর।
প্রশ্ন:
অছি পরিষদ কত সালে গঠিত হয় এবং এর কাজ কী ছিল?
উত্তর:
১৯৪৫ সালে গঠিত হয়। কাজ ছিল উপনিবেশের অধীনে থাকা দেশ বা অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের অন্তর্ভুক্ত করা।
প্রশ্ন:
অছি পরিষদের কার্যক্রম কত সালে এবং কেন স্থগিত করা হয়?
উত্তর:
১৯৯৪ সালে পালাউ স্বাধীন হলে এই সংস্থাটির কার্যক্রম স্থগিত করা হয়।
