সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ভাষা শহীদের স্মরণে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর:
হামিদুর রহমান। (কিন্তু, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি- সৈয়দ মাইনুল হোসেন।)
প্রশ্ন:
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:
লিয়াকত আলী খান।
প্রশ্ন:
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর:
ইস্কান্দার মির্জা।
প্রশ্ন:
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর:
মুহম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন:
পূর্ব পাকিস্তানের/পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর:
খাজা নাজিম উদ্দিন।
প্রশ্ন:
পূর্ব বাংলার প্রথম গর্ভনর কে ছিলেন?
উত্তর:
চৌধুরী খালেকুজ্জামান।
প্রশ্ন:
পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?
উত্তর:
করাচিতে।
প্রশ্ন:
পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে?
উত্তর:
২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে।
প্রশ্ন:
পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলায় বক্তৃতা প্রদান করেন কোন ব্যক্তি?
উত্তর:
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ।
প্রশ্ন:
বাংলাদেশ কতবছর পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর:
২৪ বছর।
